পিঠে-পার্বণ Special: নলেন গুড় দিয়ে সরুচাকলি খেতে দারুণ মজা

বাঙালির কাছে পৌষ সংক্রান্তি মানে হল পিঠেপুলির উৎসব। পৌষ মাসের শেষ দিন পালিত হয় এই উৎসব। সেই প্রাচীনকাল থেকে এই উৎসব পালিত হয়ে আসছে। পৌষ সংক্রান্তির দিন অনেকের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Soru Chakli

বাঙালির কাছে পৌষ সংক্রান্তি মানে হল পিঠেপুলির উৎসব। পৌষ মাসের শেষ দিন পালিত হয় এই উৎসব। সেই প্রাচীনকাল থেকে এই উৎসব পালিত হয়ে আসছে। পৌষ সংক্রান্তির দিন অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তবে, পুজো-পার্বণের থেকেও বেশি বাঙালি মুখিয়ে থাকে পিঠের জন্য। এ দিন পুলিপিঠে, পাটিসাপটা, আস্কে পিঠে, ভাজা পিঠে, ক্ষীরপুলি, দুধপুলি, সরুচাকলি, গোকুল পিঠে ইত্যাদি বানানো হয়। নতুন চালের পিঠে আর পাটালি গুড় দিয়ে জমে ওঠে পিঠে-পার্বণ।

কিন্তু এখন আর বাড়িতে বাড়িতে পিঠে তৈরির চল নেই সেইভাবে। গ্রামের দিকে মকর সংক্রান্তিতে পিঠে রান্না করা হলেও, শহরে তা আর দেখা যায় না। পিঠে বানাতে ধৈর্য লাগে, পরিশ্রমও বেশ হয়, তাই অনেকেই মিষ্টির দোকানেই ভর্সা রাখেন। তবে সরুচাকলি (Soru Chakli) বানানো খুব সহজ। কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় সরুচাকলি। এবার বাড়িতে বানিয়ে নিন সরুচাকলি। দেখে নিন খুব সহজ রেসিপি।

   

সরুচাকলির উপকরণ:

২ কাপ গোবিন্দভোগ চাল,
১ কাপ কলাইয়ের ডাল,
১ চা চামচ মৌরি,
স্বাদ অনুযায়ী লবণ,
১ টেবিল চামচ ঘি

Soru Chakli Pithe

সরুচাকলি বানানোর পদ্ধতি:

  • প্রথমে সারারাত কলাইয়ের ডাল ও গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখুন।
  • এরপর ভেজানো চাল ও ডাল একসঙ্গে বেটে নিন। এতে তিন-চার চামচ জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করবেন। এবার ওই মিশ্রণে মৌরি এবং স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে নিন।
  • এবার একটি নন-স্টিক প্যান মাঝারি আঁচে গরম করে এর উপর ঘি ব্রাশ করুন।
  • এরপর নন-স্টিক প্যানে এক চামচ সরুচাকলির ব্যাটার দিন এবং গোলাকার চামচের সাহায্যে সেটা গোল করে ছড়িয়ে দিন।
  • এবার উভয় দিক ভাল করে ভেজে নিন।

তৈরি সরুচাকলি। পাতলা নলেন গুড় দিয়ে পরিবেশন করুন সরুচাকলি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google