Kolkata: নোনাপুকুরে আগুন, চলছে উদ্ধারকাজ

ফের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাড়ি।নোনাপুকুরে একটি বাড়িতে আগুন। বাড়ির মধ্যে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন। দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
representative fire image

ফের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাড়ি।নোনাপুকুরে একটি বাড়িতে আগুন। বাড়ির মধ্যে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন। দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, ল্যাডারে করে বাড়ি থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও কেউ আটকে কি না, সেই বিষয়ে খতিয়ে দেখছে দমকল। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে।

   

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, রবিবার বিকেলের দিকে আগুন লাগে। বহু পুরনো বাড়ি, সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগা অস্বাভাবিক নয়, মনে করছেন তাঁরা। উদ্ধার করা ৫ জনের মধ্যে ২ শিশুও রয়েছে জানা গিয়েছে। বাড়িতে আটকে পড়া ৫ জনকে বড় মই লাগিয়ে নামিয়ে আনা হয়।

ভয়াবহ আকার নিয়েছিল এই বিশাল আগুন। এখনও বাড়ির ভিতর কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, আমাদের লোকেরা কাজ করছে, বাকিটা পরে বলছি, এখন ৫টা ইঞ্জিন কাজ করছে। পরে প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।’ দমকলকর্মীরা প্রাণপণে চেষ্টা করছে যেন, কোনও মতেই আগুন ছড়িয়ে না পড়ে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google