Murshidabad: আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরা তৃণমূল নেতা ধৃত

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের ডোমকল। ডোমকলের বিডিও অফিস চত্ত্বরে বিরোধীদের মারধরের অভিযোগ ওঠে শাশক দল তৃণমূলের দিকে। উত্তেজনার ঘটনাকে নেতৃত্ব দেয় তৃণমূল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের ডোমকল। ডোমকলের বিডিও অফিস চত্ত্বরে বিরোধীদের মারধরের অভিযোগ ওঠে শাশক দল তৃণমূলের দিকে। উত্তেজনার ঘটনাকে নেতৃত্ব দেয় তৃণমূল নেতা বাসের আলি বলে অভিযোগ। এবার সেই অভিযোগের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল বাসের আলিকে।

বাসের আলি সারাংপুর তৃণমূল অঞ্চল সভাপতি। ডোমকলে উত্তেজনাকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বার বার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বাসের আলি ছাড়াও আরও বেশ কিছু তৃণমূল নেতার নাম উঠে আসছে। তারা সকলেই সামনের সারিতে দাঁড়িয়ে ঘটনার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ।

   

ডোমকলে পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সিপিএম কর্মীরা অভিযোগ করেন তাঁদেরকে মারধর করেছে তৃণমূল। পরিস্থিতি উত্তপ্ত হলে তা সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ করা হয় যে তৃণমূলের সমর্থকরা মারধর করেছে কংগ্রেস কর্মীদের উপর। কংগ্রেস আরও অভিযোগ করে যে তৃণমূলের লোকজনে বিডিও অফিসের চারদিকে ঘিরে রেখেছে এবং তাঁরা কংগ্রেস ও সিপিএমকে ঢুকতে দেয়নি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google