আজকের সমস্ত গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং আপডেট এবং বড় ঘটনাগুলির লাইভ কভারেজ পড়ুন Kolkata24x7 LIVE ব্লগে। রাজনীতি, দেশ-বিদেশ, খেলা, বিনোদন ও ব্যবসার প্রতিটি বড় আপডেট সারাদিন এখানে প্রকাশ করা হবে।
7.30
মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করায় রাজ্য বিধানসভা ভেঙে দিল লোকভবন৷ রাজ্যর দায়িত্ব নিলেন রাজ্যপাল আর এন রবি৷ বাংলায় শুরু নতুন সরকার গঠনের কাজ৷ পাকাপাকিভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়
5.00PM
এসআইআরের ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি ইস্তফা দিয়েছেন বে কমিশন সূত্রে খবর। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কমিটিতেও ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি।
4.00PM
চন্দ্রনাথ খুনে মমতাকেই দায়ী করলেন শুভেন্দু অধিকারী৷ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে জয়ের প্রসঙ্গ টেনেও সরব শুভেন্দু।
3.00PM
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব কলকাতায় পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে। এই সফরে তিনি শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।
2.00PM
নথি লোপাটেই খুন?
পরিবার ও ঘনিষ্ঠ মহলের দাবি, এই খুনের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। চন্দ্রনাথের কাছে তৃণমূল আমলের বালি চুরি-সহ একাধিক বেআইনি কার্যকলাপের গুরুত্বপূর্ণ নথি ছিল বলে অভিযোগ। বিজেপি ক্ষমতায় এলে সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়েই কি তাঁকে সরিয়ে দেওয়া হল? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।
1.00PM
পুলিশ পারে না এমন কাজ নেই’: শুভেন্দু
এদিন চন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশ তদন্ত করছে এবং ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছে। আমি বিশ্বাস করি পুলিশ যথাসময়ে সবটা জানাবে। পুলিশ পারে না এমন কোনও কাজ নেই, আগে হয়তো পুলিশকে কাজ করতে দেওয়া হত না। তবে এখন আমি ওদের ওপর আস্থা রাখতে চাই।”
12.15
চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। বারাসাতের উদ্দেশ্যে রওনা হলেন তিনি৷ সেখানে নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের পৈতৃক বাড়িতে যাবেন তিনি।
12.10PM
ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে আনা হল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের দেহ। হাসপাতাল চত্বরে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গোটা হাসপাতাল চত্বর নিরাপত্তার চদরে মুড়ে ফেলা হয়েছে৷
12.00 PM
শুভেন্দুর আরও এক ঘনিষ্ঠ পবন কুমারের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হল। তাঁকে পুলিশি পাহারায় মালদহ থেকে বাগডোগরা বিমান বন্দরে পৌঁছে দেওয়া হচ্ছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ির বিজেপি নেতা তথা শুভেন্দু ঘনিষ্ট মাণিক আরোরাকে।
11.30AM
ভোট পরবর্তী হিংসার আবহে ফের উত্তপ্ত রাজ্য। বুধবার রাতে যখন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের খুনের ঘটনায় তোলপাড় বাংলা, ঠিক তখনই মালদহের ইংরেজবাজারে এক বিজেপি সমর্থককে নৃসংশভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম কিষাণ হালদার (২৮)। ইংরেজবাজার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
11.10AM
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ালেন বিজেপি নেতা অর্জুন সিং। এটি নিছক ভোট পরবর্তী হিংসা নয়, বরং শার্পশ্যুটার লাগিয়ে পরিকল্পিত ‘ঠান্ডা মাথার খুন’, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বারাকপুরের এই হেভিওয়েট নেতা।
10.45 AM
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করল। ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। প্রাথমিক জেরার পর পুলিশের দাবি, ধৃতরা সকলেই পেশাদার ‘সুপারি কিলার’ বা ভাড়াটে খুনি। তাদের জেরা করে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী বা ‘মাস্টারমাইন্ড’-এর হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
শুভেন্দুর আপ্তসহায়ক খুনে বড় মোড়: গ্রেফতার ৩ ভাড়াটে খুনি
9.30AM
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে তদন্তের আরও গভীরে ঢুকছে প্রশাসন। আজই তাঁর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে এফআইআর (FIR) রুজু করা হবে।
9.15 AM
মধ্যমগ্রামের ঘটনায় গঠন করা হচ্ছে সিট। এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে, যে সমস্ত রাস্তা দিয়ে চন্দ্রনাথ রথের গাড়ি গিয়েছিল, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা শুরু হয়েছে৷
9.00 AM
শুভেন্দু অধিকারির আপ্তসহায়ক খুনের ঘটনায় আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই-এর মাধ্যমে এই খুনের তদন্ত চাইল শাসকদল৷ শুভেন্দুর দাবি, ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে৷
2.02 AM
মধ্যমগ্রামের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারি৷ বৃহস্পতিবার রাতে মধ্যমগ্রামের ঘটনাস্থবে দাঁড়িয়ে এই দাবি করলেন তিনি৷ গত তিন চারদিনের পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে৷ পুলিশ তদন্ত করছে৷ পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে জলদি দোষীদের গ্রেফতার করবে৷ আমরা রাজ্য পুলিশের উপর আপাতত ভরসা রাখছি৷ কারণ পুলিশ বলেছে তারা কিছু ক্লু পেয়েছে৷
1.47 AM
শুভেন্দুর ঘনিষ্ঠের খুনে মিলল গাড়ি, নম্বরপ্লেট ভুয়ো বলল পুলিশ
মধ্যমগ্রাম গুলিকাণ্ডে ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ভুয়ো নম্বরপ্লেট, কার্তুজ ও জীবন্ত গুলি উদ্ধারের কথা জানালেন ডিজিপি সিদ্ধ নাথ গুপ্ত।
1.36 AM
ভোট পরবর্তী হিংসার আরও খবর পাওয়া গেল৷ মধ্যমগ্রামের পর গুলি চালনার ঘটনা হল বসিরহাটে৷ দুষ্কৃতীদের গুলিতে এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে৷
বসিরহাটে পতাকা বিতর্কে সংঘর্ষ, গুলিবিদ্ধ বিজেপি কর্মী রোহিত রায়৷ পতাকা লাগানোকে কেন্দ্র করে বসিরহাটের গোত্র এলাকায় সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী রোহিত রায় ওরফে চিন্টু। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
1.24 AM
মধ্যমগ্রামে দুষ্কৃতি হামলায় শুভেন্দুর আপ্ত সহায়ক খুনের ঘটনা এলাকা উত্তপ্ত৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন হয়েছে বিএসএফ এবং সিআরপিএফ জওয়ান৷ ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি লিদ্ধিনাথ গুপ্তা৷
1. 00 AM
মধ্যমগ্রামে বিজেপি নেতা খুন, সিবিআই তদন্ত চেয়ে সরব ঘাসফুল শিবির
চন্দ্রনাথ রথকে হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি। পোস্ট-পোল হিংসায় চার কর্মী খুনের অভিযোগ তুলে আদালত-নিয়ন্ত্রিত সিবিআই তদন্ত দাবি তৃণমূলের।
চন্দ্রনাথ রায়ের হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি। পোস্ট-পোল হিংসায় চার কর্মী খুনের অভিযোগ তুলে আদালত-নিয়ন্ত্রিত সিবিআই তদন্ত দাবি তৃণমূলের।https://t.co/P6TxfFOScW#Madhyamgram #TMC #PostPollViolence #WestBengalPolitics pic.twitter.com/o42Czl8m9k
— Kolkata24x7 (@kolkata24x7live) May 6, 2026
12.59 AM
মধ্যমগ্রামে গুলিতে মৃত্যু শুভেন্দুর ঘনিষ্ঠের, ঘটনাস্থলে যাচ্ছেন সিআরপিএফ ডিজি
শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহায়ককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলির অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হওয়ায় মধ্যমগ্রামে বাড়ছে উত্তেজনা ও নিরাপত্তা তৎপরতা।
12. 50 AM
মধ্যমগ্রামের ঘটনাস্থলে পৌঁছেলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ৷ বরাহনগররে সদ্য জেতা বিধায়ক সজল ঘোষ৷ তাঁদের দেখেই উত্তেজিত জনতা অভিযোগ করেন, এই ঘটনার পিছনে তৃণমূল নেতা রথীন ঘোষের হাত রয়েছে৷
12. 40 AM
বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, “চন্দ্রনাথ রথ বা ‘চন্দ্র’, যাকে আমরা শুভেন্দু অধিকারীর পিএ (PA) হিসেবে চিনতাম, তাকে মধ্যমগ্রামে খুব কাছ থেকে গুলি করা হয়েছে । ভবানীপুরে তিনি অত্যন্ত নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছিলেন, যেখানে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছিলেন। এবার ঘটনাগুলোর যোগসূত্র মিলিয়ে দেখুন। ঠিক এই কারণেই আমি সর্বদা বলে আসছি, টিএমসি (TMC) হল লুঠেরাজ ও খুনিদের দল৷ এটিই হল সবচেয়ে প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দল। যেহেতু শুভেন্দুর পিএ অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছিলেন, তাই ক্ষোভ, হতাশা ও আক্রোশ থেকে টিএমসি তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে নতুন সরকার গঠিত হওয়ার পর, সেই হামলাকারী শুটাররা এবং যারা চন্দ্রকে হত্যার জন্য ‘সুপারি’ দিয়েছিল, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না।”
12.30 AM
আপ্তসহায়কের মৃত্যুর খবর পেয়ে মধ্যমগ্রামের হাসপাতালে পৌঁঁছলেন শুভেন্দু অধিকারি৷ ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ হাসপাতালেন সামনে উত্তেজিত জনতার ভিড়৷ হাসপাতালে হাজির হয়েছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং৷
মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহায়ককে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলির অভিযোগ।https://t.co/8Wsisf9G3c
madhyamgram-firing-targets-suvendu-adhikari-aide#Madhyamgram #SuvenduAdhikari #WestBengalPolitics #BreakingNews pic.twitter.com/ZmJcbPXjZR— Kolkata24x7 (@kolkata24x7live) May 6, 2026
12.00 AM
শুভেন্দুর আপ্তসহায়ককে তিন রাউন্ড গুলি! ঘটনাস্থলেই মৃত্যু
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বুধবার রাতের এক দুঃসাহসিক গুলিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রকাশ্য রাস্তায় বাইকে করে এসে দুষ্কৃতীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।




















