আজকের সব বড় খবর LIVE: কলকাতা থেকে নবান্ন, রাজনীতি থেকে খেলা, সারাদিনের আপডেট

কলকাতা, পশ্চিমবঙ্গ, রাজনীতি, দেশ-বিদেশ, খেলা, চাকরি ও বিনোদনের ১৫ মে-র সব বড় খবর ও ব্রেকিং আপডেট একসঙ্গে পড়ুন LIVE ব্লগে।

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Breaking News LIVE Today

Breaking News LIVE Today: ১৫ মে ২০২৬-এর কলকাতা, পশ্চিমবঙ্গ, রাজনীতি, দেশ-বিদেশ, খেলা, চাকরি ও বিনোদনের সমস্ত বড় খবরের লাইভ আপডেট পড়ুন এখানে। রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে কলকাতার বড় ঘটনা, জাতীয় খবর, আন্তর্জাতিক আপডেট এবং খেলাধুলার গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে তুলে ধরা হচ্ছে Kolkata24x7 LIVE ব্লগে।

11.10 PM

স্বপ্না বর্মনের বাড়িতে আগুনের অভিযোগ, ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল
রাজগঞ্জে ভোটে হারের পর স্বপ্না বর্মনের ফেসবুক পোস্টে চাঞ্চল্য। বাড়িতে আগুনের অভিযোগ তুললেও পুলিশ বলছে, বাড়িতে অগ্নিকাণ্ড হয়নি।

   

9.04 PM

মন্দিরে বেশি ভিড় হলে কি লাঠিচার্জ হবে? রাস্তায় নামাজ নিয়ে বিস্ফোরক সিদ্দিকুল্লা।

8.54 PM

চন্দ্রনাথ রথের গাড়ির চালককে দেখতে SSKM এ শুভেন্দু।

6.51 PM

ব্রেসব্রিজ স্টেশনের বাইরে ৬০০০ বস্তি উচ্ছেদে স্থগিতাদেশ দিল আদালত।

5.57 PM

আগামী ৩ মাস কোনও নতুন যোগদান নয়! সাফ করল রাজ্য বিজেপি।

5.20 PM

ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী শাহজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

4.27 PM

দেশের নিরাপত্তা পরিস্থিতি অশান্ত। এই মর্মেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ প্রাক্তন র প্রধান সামন্ত গোয়েলের।

4.03 PM

ভোজশালা-কমল মৌলা বিবাদে মধ্যপ্রদেশ হাইকোর্টের ঐতিহাসিক রায়, ভোজশালা মন্দির বলে ঘোষণা।

3.44 PM

শুভেন্দু সরকারের অর্থমন্ত্রী হিসেবে দৌড়ে এগিয়ে সঞ্জীব সান্যাল।

2.41 PM

প্রেসিডেন্সি জেলে বন্দিদের কাছে স্মার্ট ফোন কেন। কলকাতা প্রেসিডেন্সি জেলের দুই কর্তাকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও সাসপেন্ড আইপিএস বিনীত গোয়েল-ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা।

1.39 PM

ভোট পরবর্তী হিংসায় নাম থাকলে সরাসরি জেল! হুঁশিয়ারি শুভেন্দুর।

1.11 PM

শিলিগুড়ি-জলপাইগুড়ি ডবল লাইন নিয়ে শুভেন্দুকে চিঠি রেলমন্ত্রকের
উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড় উন্নয়নের ইঙ্গিত। ডবল লাইন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল রেলমন্ত্রক।

1.02 PM

১ জুন থেকে মুখ্যমন্ত্রীর জনতার দরবার।

12.48 PM

সাধারণ মানুষের কথা শুনতে ‘জনতার দরবার’ খুলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
অভিযোগ ও সমস্যার সরাসরি শুনানির জন্য নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। জনতার দরবারে কীভাবে সাধারণ মানুষ পৌঁছবেন, নজর সেদিকেই।

12.35 PM

ভারতের হাই কমিশন ঘেরাও করা উগ্রবাদী তাহরিমা জান্নাত সুরভি ভিসা নিয়ে ভারতে।

10.45AM

দীর্ঘ পাঁচ দফা সমন অগ্রাহ্য করার পর, শুক্রবার সাতসকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রথীন ঘোষ।

10.30AM

পেট্রল-ডিজেলের পর এবার দামি সিএনজি! অটোভাড়া বৃদ্ধির সিঁদুরে মেঘ কলকাতায়

10.12 AM

মুর্শিদাবাদে বালি পাচার চক্র ভেঙে পুলিশের জালে আবদুল্লাহ-মুজিবর।

10.00AM

শুক্রবার সকাল থেকেই দেশজুড়ে কার্যকর হল পেট্রল ও ডিজেলের বর্ধিত দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সিদ্ধান্ত অনুযায়ী, দুই জ্বালানির দামই লিটার প্রতি গড়ে ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

9.45 AM

পাক-আফগান সীমান্তে টিটিপি হামলায় ১৫ পাক সেনা শহীদ।

12.20 AM

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয়-কন্যা
শিক্ষা প্রশাসনে বড় বদল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে সরানো ঘিরে শুরু আলোচনা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google