Ranbir Kapoor: রণবীর কাপুরের এক্স গার্লফ্রেন্ডদের লিস্টে নাম আছে এই অভিনেত্রীরও! জানলে চমকে উঠবেন

বলিউডের চকলেট বয় রণবীর কাপুর(Ranbir Kapoor)। অগুন্তি মহিলা ফ্যান ফলোয়িং-এর মাঝেই থাকতে বেশি পছন্দ করেন অভিনেতা। ক্যারিয়ারের শুরুতেই সফলতা না পেলেও রণবীর কাপুরের ফ্যানদের সংখ্যা বর্তমানে বেড়েই চলছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বলিউডের চকলেট বয় রণবীর কাপুর(Ranbir Kapoor)। অগুন্তি মহিলা ফ্যান ফলোয়িং-এর মাঝেই থাকতে বেশি পছন্দ করেন অভিনেতা। ক্যারিয়ারের শুরুতেই সফলতা না পেলেও রণবীর কাপুরের ফ্যানদের সংখ্যা বর্তমানে বেড়েই চলছে। এখন রণবীর কাপুর ‘স্বপ্নের নায়ক’। সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের সাথে সাত পাকে বাঁধা পড়েন রণবীর। সদ্য তাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। তবে এরপরেও কিন্তু রণবীরের পাস্ট লাইভ নিয়ে গুঞ্জন চলেই বি-টাউনে। রণবীর প্রেমের জালে মন ভেঙেছেন অনেক নায়িকার। চলুন দেখে নেওয়া যাক রণবীর কাপুরের প্রাক্তনদের মধ্যে কে কে আছেন? 

  • অবন্তিকা মালিক:

রণবীর কাপুর আর অবন্তিকা মালিক কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন। জানা যায় সে সময়েই নাকি তাঁদের মধ্যে প্রেম জমে উঠেছিল। বেশ কিছুদিন অবন্তিকাকে ডেট করেন অভিনেতা। তবে আচমকাই একদিন তাঁদের প্রেম ভেঙে যায়। পরবর্তীতে দু’জনে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে অবন্তিকার পরিচয় হয় আমির খানের ভাইপো ইমরান খানের সঙ্গে। ইমরানের সঙ্গে প্রেম আর তারপরে তাঁকেই বিয়ে করেন। এদিকে রণবীর নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সেই সময়। 

   
  • নন্দিতা মাহতানি:

ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহাতানির সঙ্গেও একসময় জমিয়ে প্রেম করেছেন রণবীর কাপুর। বি টাউনে কান পাতলেই শোনা যায় তাঁদের প্রেমের কাহিনি। ঘটনাচক্রে করিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের প্রথম স্ত্রী ছিলেন নন্দিতা। রণবীর এবং নন্দিতার প্রেমের খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কারণ, তাঁদের দুজনের বয়সের মধ্যে অনেকটাই তফাৎ ছিল। এই কারণেই তাঁদের সম্পর্কে একাধিক সমস্যাও দেখা দিয়েছিল বলে সূত্রের খবর। একাধিক জায়গায় দুজনকে একসঙ্গে দেখা যেত বলে দাবি করেন অনেকে। তবে আচমকাই ওই সম্পর্কে ছেদ টানেন রণবীর।

  • সোনম কাপুর

অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গেও একসময় চুটিয়ে প্রেম করেছেন রণবীর কাপুর। সঞ্জয় লীলা বনসালির শাওয়ারিয়া ছবিতে দুই তারকা একসঙ্গে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন। জানা যায়, ওই ছবির শ্যুটিংয়ের দরুন প্রেম জমে উঠেছিল রণবীর ও সোনমের মধ্যে। তবে আচমকাই ওই সম্পর্ক শেষও হয়ে যায়। এ নিয়ে সে সময় প্রকাশ্যে কথা বলেননি কেউই। 

  • দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের মধ্যে সম্পর্ক ছিল তা কারোর অজানা নয়। একসময় টক অফ দ্য টাউন ছিল ওই জুটির প্রেম। প্রায় রোজই শিরোনামে দেখা যেত দুই তারকাকে। সিনেমার সেটে দীপিকার প্রেমে পড়েছিলেন রণবীর। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, তামাশার মতো একাধিক হিট ছবিতে কাজ করেছেন দুই অভিনেতা। এমনকী রণবীরের প্রেমে হাবুডুবু খেয়ে পিঠে RK ট্যাটুও করিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু, তাঁদের সম্পর্কও টেকেনি। কিন্তু, বর্তমানে দুজনের মধ্যে নাকি সৌহার্দ্য রয়েছে। 

  • ক্যাটরিনা কাইফ

শোনা যায়,ক্যাটরিনার সাথে সম্পর্কের জন্যই নাকি দীপিকার সাথে ব্রেক আপ হয়েছিল রণবীরের। ‘আজব প্রেম কি গজব কাহানি’র সেটে ক্যাটরিনা কাইফের সঙ্গে পরিচয় হয় রণবীর কাপুরের। ওই ছবিতে কাজ করতে করতেই দুজনের মধ্যে প্রেম ঘনীভূত হয়। এমনকী কাপুর পরিবারের সঙ্গে ক্রিসমাস লাঞ্চ করতেও দেখা গিয়েছিল ক্যাটকে। এরপরেই রটে যায়, তাঁর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন রণবীর। কিন্তু শোনা যায়, এক্ষেত্রে বেঁকে বসেন নীতু কাপুর। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ককে নাকি কখনওই নেকনজরে দেখতেন না তিনি। আর সেই কারণেই নাকি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রণবীর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google