বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান বামেদের, মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা

আরজি কর কাণ্ড নিয়ে যখন রাজ্য-রাজনীতি প্রায় তোলপাড় হয়ে উঠেছে৷ ঠিক সেই সময়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ নিয়ে লালবাজার অভিযানে পথে নেমেছে বামেরা। আজ সোমবার তাঁরা ...

By Suparna Parui

Published:

Follow Us

আরজি কর কাণ্ড নিয়ে যখন রাজ্য-রাজনীতি প্রায় তোলপাড় হয়ে উঠেছে৷ ঠিক সেই সময়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ নিয়ে লালবাজার অভিযানে পথে নেমেছে বামেরা। আজ সোমবার তাঁরা মিছিল করে ধর্মতলা থেকে শুরু করে বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে লালবাজারের অভিমুখে এগোন৷

যদিও লালবাজারে যাওয়ার আগেই বেন্টিঙ্ক স্ট্রিটে সেই মিছিলকে রুখতে ব্যারিকেড করে দিয়েছেন পুলিশ৷ তবে লালবাজারের আগেই প্রায় ৯ ফুটের এক লৌহকপাট করে দেওয়া হয়৷ যদিও তার আগেই বেন্টিঙ্ক স্ট্রিটে ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করলে আন্দোলনকারীদের সঙ্গে খন্ডযুদ্ধ বাধে পুলিশের।

   

কয়েকদিন আগেই জুনিয়র চিকিৎসকেরাও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে হাতে গোলাপ ও প্রতীকী শিরদাঁড়া নিয়ে অভিনব মিছিল করেন৷ কিন্তু সেই মিছিল আটকাতে কলকাতা পুলিশ একেবারে ৯ ফুটের লৌহকপাট তৈরি করে ফেলেছিল৷ তবে ডাক্তারদের দল তাঁদের দাবিতে অনড় ছিল৷ তাঁদের দাবি অনুযায়ী, সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে৷ আর সেই পদত্যাগ পত্র পুলিশ কমিশনারের হাতেই তুলে দেবেন তাঁরা৷ যদিও চিকিৎসকদের দাবি মানতে চাননি পুলিশপ্রশাসন৷

সেই কারণেই সারারাত পথেই কাটিয়েছিলেন জুনিয়র চিরিৎসকেরা৷ বারংবার ডাক্তারদের বুঝিয়েও কোনও সুরাহা পাননি পুলিশ প্রশাসন৷ শেষমেস স্টেথোর চাপে সরাতে হয়েছে শিকল দিয়ে বাঁধা লৌহ কপাট৷ এরপর চিকিৎসকদের একাংশ প্রতীকি শিরদাঁড়া নিয়ে ভিতরে যান সেই সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতেই সেই পদত্যাগ পত্র জমা দেন৷ এবার সেই একই দাবির তালিকায় পথে নেমেছেন বামফ্রন্ট৷ তাঁদের দাবি, সিপির পদত্যাগ৷ আজকের পর আগামী ১৩ সেপ্টেম্বর ফের কলকাতার রাজপথে নামতে চলেছেন বামফ্রন্ট৷

উক্তদিনে তাঁরা বিকেল থেকে এই মিছিল শুরু করবেন, এরপর যেখানে তাঁদেরকে আটকে দেওয়া হবে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করবেন বামফ্রন্টের নেতা-কর্মীরা৷ তারপর সারারাত অবস্থান চালিয়ে যাবেন৷ পরের দিন ১৪ সেপ্টেম্বর সেখানেই সভা করবেন৷ এই সভাতে যোগদান করবেন কলকাতা ছাড়াও, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থেকে আসা কর্মী সমথর্কেরা৷ আর এই প্রতিবাদের কর্মসূচির সূচনা ঘটেছে আজ থেকেই৷

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google