প্যানের সঙ্গে আধারের লিঙ্ক না করালেই গুনতে হবে মোটা জরিমানা

আপনি কি এখনও প্যান আধার লিঙ্ক করাননি? তাহলে শীঘ্রই করে নিন। জানা গিয়েছে, আধারের সঙ্গে প্যান- কার্ড লিঙ্ক করার শেষ তারিখ শেষ হচ্ছে ৩০ জুন। এর আগে ২০২২ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
UIDAI Deactivates 1.17 Crore Aadhaar Numbers Of Deceased; Here's Why

আপনি কি এখনও প্যান আধার লিঙ্ক করাননি? তাহলে শীঘ্রই করে নিন। জানা গিয়েছে, আধারের সঙ্গে প্যান- কার্ড লিঙ্ক করার শেষ তারিখ শেষ হচ্ছে ৩০ জুন। এর আগে ২০২২ সালের ৩১ মার্চ শেষ তারিখ নির্ধারণ করা হলেও ৫০০ টাকা জরিমানার সঙ্গে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার তারিখ বাড়িয়ে ৩০ জুন করা হয়। এর পরেও যদি কোনও প্যান কার্ড হোল্ডার তাঁর আধার প্যানের সঙ্গে লিঙ্ক না করেন, তাহলে এই কাজ করার জন্য তাঁকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে বলে খবর।

আয়কর আইনের ২৩৪এইচ ধারা অনুযায়ী, ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করলে ১,০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। তবে, আপনার প্যান কার্ডটি এক বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ পর্যন্ত কাজ চালিয়ে যাবে। এর জেরে ২০২২-২৩ সালের আইটিআর ফাইল করা ও রিফান্ড করার প্রক্রিয়ায় কাউকে কোনও অসুবিধায় পড়তে হবে না।

   

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) ৩১ শে মার্চ, ২০২২ এর পরে এবং ৩০ শে জুন, ২০২২ এর আগে আধারের সাথে প্যান লিঙ্ক করার জন্য ৫০০ টাকা দেরী জরিমানা নির্ধারণ করেছে। ৩০ জুনের পর এই পরিমাণ দ্বিগুণ করা হবে এবং আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হলে ১০ টাকা দেরিতে জরিমানা দিতে হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google