Manipur: মাটি পাথরের ধসে মৃত গোর্খা জওয়ানরা, ঘটনাস্থলে মণিপুরের মুখ্যমন্ত্রী

ঠিক কতজন চাপা পড়ে আছেন সেটা স্পষ্ট নয়। তবে উদ্ধারকারীদের আশঙ্কা কমপক্ষে ৫০ জনের বেশি আটকে ধসের তলায়। ভয়াবহ পরিস্থিতি মনিপুরের (Manipur) টুপুল রেলস্টেশন এলাকা। প্রাকৃতিক দুর্যোগে ধসে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

ঠিক কতজন চাপা পড়ে আছেন সেটা স্পষ্ট নয়। তবে উদ্ধারকারীদের আশঙ্কা কমপক্ষে ৫০ জনের বেশি আটকে ধসের তলায়। ভয়াবহ পরিস্থিতি মনিপুরের (Manipur) টুপুল রেলস্টেশন এলাকা। প্রাকৃতিক দুর্যোগে ধসে চাপা পড়ে মারা গেছেন টেরিটোরিয়াল আর্মির কমপক্ষে ৭ জওয়ান। পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে গেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

টুপুল রেল স্টেশনের কাছে কাজ চলছিল। বুধবার রাতে ধস নামে। তাতে চাপা পড়েন শ্রমিক ও টেরিটোরিয়াল আর্মির জওয়ানরা।বৃহস্পতিবার সকালে ধস সরিয়ে উদ্ধার শুরু হয়েছে। উদ্ধারে নেমেছে সেনাবাহিনী।

   

টুপুল রেল স্টেশনের কাছে কর্মরত ছিল সেনা বাহিনীর ১০৭ নম্নর ব্যাটেলিয়নের টেরিটোরিয়াল আর্মি। ধস সরিয়ে তাদের উদ্ধারের সময় ফের ধস নামে। আরও জওয়ান ও শ্রমিকরা চাপা পড়ে যান।

চলছে ভারী বর্ষণ ও দুর্যোগ। এর জেরে ফের ধস নামতে পারে। উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ছে। এদিকে ধসের নিচে আটকে অনেকে। ঘটনাস্থলে রয়েছে সেনা বাহিনীর হেলিকপ্টার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google