X MLA-র পরিচয়ে ‘গ্যাংস্টার’, জোর জল্পনা রাজনৈতিক মহলে

বিতর্কের কেন্দ্রে এবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক খোকন দাস (Khokon Das) । উইকিপিডিয়ায় তাঁর নামের পাশে ‘গ্যাংস্টার’ এবং ‘গুন্ডা’…

dubrajpur-tmc-panchayat-member-arrested

বিতর্কের কেন্দ্রে এবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক খোকন দাস (Khokon Das) । উইকিপিডিয়ায় তাঁর নামের পাশে ‘গ্যাংস্টার’ এবং ‘গুন্ডা’ শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ইতিমধ্যেই সেই বিতর্কিত অংশের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বিষয়টি সামনে আসতেই শাসক ও বিরোধী দুই রাজনৈতিক শিবিরেই শুরু হয়েছে চাপানউতোর।

জানা গিয়েছে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খোকন দাস। সেখানে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে তিনি ৩০ হাজার ৪৭০ ভোটে পরাজিত হন। নির্বাচনের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে তাঁর পরিচিতি ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, সেখানে তাঁকে ‘Indian gangster’ বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর পেশার জায়গায় লেখা হয়েছে ‘Politician, Gangster’। এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।

Advertisements

এতেই শেষ নয়। ওই উইকিপিডিয়া (Khokon Das) পাতায় খোকন দাসের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলার ধারারও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ, দাঙ্গা ছড়ানো-সহ বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। যদিও এই তথ্য কতটা সত্য এবং কোন সূত্রের ভিত্তিতে তা যুক্ত করা হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের একাংশের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই ধরনের তথ্য উইকিপিডিয়ায় আপলোড করা হয়েছে। তাঁদের দাবি, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, উইকিপিডিয়া একটি ওপেন প্ল্যাটফর্ম হওয়ায় সেখানে যে কেউ তথ্য সম্পাদনা করতে পারেন। সেই সুযোগকেই কাজে লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।