৪২০ কোটি টাকা তোলার অনুমতি কার? অভিষেককে ঘিরে নতুন বিতর্ক

কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের পরেই এবার তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নতুন করে আলোচনায় উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  নাম। কেন্দ্রীয়…

Abhishek Banerjee Under Scrutiny After Warrant Issued Against Personal Assistant

কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের পরেই এবার তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নতুন করে আলোচনায় উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)-র তদন্তে তৃণমূলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। ওই অ্যাকাউন্টে প্রায় ৪২০ কোটি টাকা রয়েছে বলে তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে।

ইডি সূত্রে খবর, তৃণমূলের ফ্রিজ করা তিনটি ব্যাঙ্ক (Abhishek Banerjee)  অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। ওই অ্যাকাউন্টটি AITC-র নামে একটি বেসরকারি ব্যাঙ্কে রয়েছে বলে জানা গিয়েছে। তদন্ত করতে গিয়ে ইডি জানতে পেরেছে, ওই অ্যাকাউন্টের চেক সই করার ক্ষমতা বা ‘সাইনিং অথরিটি’-র তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যৌথভাবে চেক সই করার ক্ষমতা রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়নেরও।

তদন্তকারী সংস্থার দাবি অনুযায়ী, (Abhishek Banerjee)  তৃণমূলের মোট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে তদন্তের আওতায় রয়েছে। এই তিনটি অ্যাকাউন্টে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে AITC-র মূল অ্যাকাউন্টেই রয়েছে প্রায় ৪২০ কোটি টাকা। বাকি দুটি অ্যাকাউন্ট AITC গোয়া এবং AITC ত্রিপুরার নামে রয়েছে, যেখানে মোট প্রায় ২০ কোটি টাকা রয়েছে বলে দাবি করা হয়েছে।

একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ অর্থ কেন জমা রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে চাইছে ইডি। সেই কারণে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছ থেকে ওই অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। অর্থের উৎস, লেনদেনের ধরন এবং অ্যাকাউন্ট পরিচালনার পদ্ধতি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

ইডির তদন্তে মূল নজরে রয়েছে ওই ৪২০ কোটি টাকার অ্যাকাউন্টটিই। তদন্তকারীরা জানতে চাইছেন, এই অর্থ কীভাবে জমা হয়েছে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এবং অ্যাকাউন্ট পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা কী ছিল। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর।

তৃণমূলের অন্যান্য অ্যাকাউন্টগুলির ক্ষেত্রেও সাইনিং অথরিটি হিসেবে কয়েকজন নেতার নাম সামনে এসেছে। AITC-র অন্য দুটি অ্যাকাউন্টে শুভাশিস চক্রবর্তী এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সই করার ক্ষমতা রয়েছে বলে জানা গিয়েছে।