Weather Today: শুক্রবার থেকে ফের সোয়েটার-মাফলার

Weather Today: বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে প্রত্যাবর্তন করল ঠান্ডা। শুক্রবার থেকে পারদ পতন রাজ্যে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। সপ্তাহের শেষে আরও একবার শীতের ঝোড়ো ...

By Rana Das

Published:

Follow Us
Weather winter india girl

Weather Today: বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে প্রত্যাবর্তন করল ঠান্ডা। শুক্রবার থেকে পারদ পতন রাজ্যে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। সপ্তাহের শেষে আরও একবার শীতের ঝোড়ো ইনিংস খেলার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ। শুক্র ও শনিবারে ২-৩ ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে। পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা কমতে পারে বেশ কিছুটা। কলকাতার তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

   

আগামী দুদিন ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। সিকিমে তুষারপাতের সম্ভাবনা। কলকাতায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলায় মূলত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য কমে দাঁড়িয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণেই সকালে কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। পারদ ক্রমশ নামবে। সপ্তাহান্তে ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা।

আগামী দুই-তিন দিন একইরকম থাকবে তাপমাত্রা। শুক্রবার থেকে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে ৷ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৮ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.