রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, ১৬ ঘণ্টা যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

বিদ্যাসাগর সেতু (Vidyasagar setu) রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। সেতুর মেরামতির পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ের এলিভেটেড করিডর প্রকল্পের কাজের কারণে এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Accident on Howrah Road Blocks Traffic for 5 Hours

বিদ্যাসাগর সেতু (Vidyasagar setu) রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। সেতুর মেরামতির পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ের এলিভেটেড করিডর প্রকল্পের কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সেতুর উপর দিয়ে কোনও যানবাহনই চলতে পারবে না।

পুলিশ জানিয়েছে, ভারী পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরও আগে থেকেই কার্যকর হবে। শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত ট্রাক ও লরি বিদ্যাসাগর সেতুতে প্রবেশ করতে পারবে না।

   

সেতু বন্ধ থাকায় ছোট যানবাহনগুলোকে হাওড়া ব্রিজ হয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যবাহী গাড়িগুলিকে নিবেদিতা সেতু ও বিটি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে হাওড়া ব্রিজ ও আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবহণ দফতর।

প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে এই সেতুর উপর দিয়ে, যা নবান্ন, শিবপুর, হাওড়া স্টেশন এবং কলকাতায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ। গত এক বছর ধরে চলা মেরামতির অংশ হিসেবে এবার সেতুর ২০টি স্টে কেবল বদলানো হবে। সেতুর কাঠামোকে টানটান করে ধরে রাখা এই কেবল বদলের কাজ ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরোপুরি যান চলাচল বন্ধ রাখা হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google