Weather Update: কুড়ির নীচে পারদ, তবু থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি

Today’s Kolkata weather update নিউজ ডেস্ক, কলকাতা: পারদ নামলেও বাতাসে স্পষ্ট অর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসের পারদ মাপক যন্ত্র। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা ...

By Rana Das

Published:

Follow Us
kolkata-winter

Today’s Kolkata weather update
নিউজ ডেস্ক, কলকাতা: পারদ নামলেও বাতাসে স্পষ্ট অর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসের পারদ মাপক যন্ত্র। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা পরিবর্তন হয়নি। বৃহস্পতিবারের মতোই রয়েছে।

আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, তা এখনও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৪১ শতাংশ।

   

আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, তা এখনও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৪১ শতাংশ।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যদিও তা এখনই স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৫৮ শতাংশ। ফলে পারদ না নামা পর্যন্ত অস্বস্তি থাকবে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ।

আসলে শীতের অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। মাঝে মাঝে উঁকি দিয়েই তা পালাচ্ছে। সৌজন্যে একের পর এক নিম্নচাপ। পারদ এতটাই বেড়ে যাচ্ছে যে মানুষকে বাধ্য হয়ে পাখা চালাতে হচ্ছে। এই পরিস্থিতি আগামী দিন দুই তিনেক থাকবে। ধীরে ধীরে রাত এবং সকালের দিকে ফিরবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীত পড়তে নিয়মমাফিক মাঝ ডিসেম্বর, যা রাজ্যের আবহাওয়া অনুযায়ী স্বাভাবিক।

আপাতত জমিয়ে কনকনে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google