মহালয়ার সকালে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল, কলকাতায় কত?

মহালয়ার সকালে বুধবার ফের দেশজুড়ে নতুন করে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম। আজ দেশের বহু রাজ্যেই দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price)। আর এই দাম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Oil Prices Drop on Friday, Check the Latest Rates in Kolkata

মহালয়ার সকালে বুধবার ফের দেশজুড়ে নতুন করে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম। আজ দেশের বহু রাজ্যেই দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price)। আর এই দাম দেখে বেশ চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। দিল্লি থেকে শুরু করে কলকাতায় আজ কত টাকায় মিলছে জ্বালানি তেল? চলুন দেখে নেওয়া যাক।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে কমলেও বুধবার সকালে সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে ভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার জেনে নিন আপনার শহরে আজ কত টাকায় মিলছে তেল? সরকারি তেল সংস্থাগুলির প্রকাশিত দর অনুযায়ী, হরিয়ানার গুরুগ্রামে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪.৯৪ টাকা। এদিকে ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৮৭.৯১ টাকা।

   

তবে, বিহারের রাজধানী পাটনায় বুধবার পেট্রোলের দাম হয়েছে ১০৬.০৬ টাকা লিটার হয়েছে, যেখানে ডিজেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ৯২.৮৭ টাকা। রাজস্থানের প্রধান শহর যোধপুরে, আজ পেট্রোলের দাম প্রতি লিটারে বিক্রি হচ্ছে ১০৫.১৩ টাকায়। আর সেখানে আজ ডিজেলের দাম রয়েছে ৯১.০৫ টাকা। দিল্লিতে যেমন বুধবার পেট্রোল মিলছে ৯৪.৭২ টাকায় এবং ডিজেল মিলছে প্রতি লিটারে ৮৭.৬২ টাকায়।

আজ মুম্বাইতে পেট্রোল ১০৩.৪৪ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৮৯.৯৭ টাকা। চেন্নাইতে পেট্রোল ১০০.৮৫ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯২.৪৪ টাকা। সেক্ষেত্রে চেন্নাইতে আজ ডিজেলের দাম একটু কমেছে। অন্যদিকে কলকাতায় আজ পেট্রোল ১০৩.৯৪ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯০.৭৬ টাকা। তবে কলকাতা, দিল্লী ও মুম্বইয়ে বুধবার পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তীত থাকলেও অনেক অনেক শহরেই আজ দাম বেড়েছে পেট্রল-ডিজেলের।

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হয় এবং নতুন দাম প্রকাশ করা হয়। পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট সহ অন্যান্য জিনিস যোগ করার পর এর দাম মূল দামের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই আমাদের এতটা বেশি দামে পেট্রোল-ডিজেল কিনতে হয়। গ্রাহকরা এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারেন পেট্রোল ডিজেলের দৈনিক দাম।

ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা ৯২২৪৯৯২২৪৯ নম্বরে আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে তথ্য পেতে পারেন এবং বিপিসিএল গ্রাহকরা আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে ৯২২৩১১২২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে তথ্য পেতে পারেন। এছাড়া এইচপিসিএল গ্রাহকরা এইচপিপ্রাইস এবং তাদের সিটি কোড টাইপ করে এবং ৯২২২২০১১২২ নম্বরে পাঠিয়ে দাম জানতে পারেন। প্রতিদিন সকালে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে পেট্রোল এবং ডিজেলের দাম প্রকাশ করে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google