‘সেবাশ্রয় ব্যক্তিগত উদ্যোগ’, অভিষেককে ঘিরে দূরত্ব বজায় কালীঘাট তৃণমূলের? ?

ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Sebaashray) ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একদিকে এই কর্মসূচিকে জনসেবামূলক উদ্যোগ…

tmc-clarifies-stand-as-kunal-ghosh-calls-sebaashray-abhishek-banerjees-personal-initiative

ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Sebaashray) ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একদিকে এই কর্মসূচিকে জনসেবামূলক উদ্যোগ হিসেবে তুলে ধরা হলেও, অন্যদিকে এর রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রশাসনিক প্রভাব নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এর মধ্যেই তৃণমূলের অভ্যন্তরীণ অবস্থান নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। শুক্রবার কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে সেই বিতর্ক আরও উসকে উঠেছে।(Abhishek Banerjee Sebaashray)

এদিন (Abhishek Banerjee Sebaashray) সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, ‘সেবাশ্রয়’ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না এবং এটি দলের কোনও অফিসিয়াল কর্মসূচি বলেও তাঁর জানা নেই। তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি থেকে দল কিছুটা দূরত্ব বজায় রাখছে?  কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “সেবাশ্রয় সম্পর্কে আমি বলতে পারব না। সেবাশ্রয় সম্পর্কে আমার কোনও কালেই কোনও ধারণা নেই। ওটা পার্টির অফিসিয়াল প্রোগ্রাম বলেও আমি জানি না।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট হয়, তিনি ব্যক্তিগতভাবে এই কর্মসূচিকে দলীয় উদ্যোগ হিসেবে দেখছেন না।

   

এরপর তিনি আরও বলেন, কোনও সাংসদ বা বিধায়ক চাইলে মানুষের সেবার জন্য ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রকল্প নিতে পারেন। তাঁর কথায়, “কোনও সাংসদ, বিধায়ক বা কেউ মানুষের সেবা করার জন্য ব্যক্তিগত উদ্যোগে মানুষের সেবা করার জন্য প্রোজেক্ট নিতেই পারেন। সেটা তাঁরা বলতে পারবেন।” এই মন্তব্য থেকেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, কুণাল ঘোষ কার্যত এই কর্মসূচিকে ব্যক্তিগত উদ্যোগ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, “সেবাশ্রয়ের কোনও দিকটাই জানি না। ব্যাপারটার সঙ্গে আমি পরিচিত নই। এটা দলের কোনও অফিসিয়াল প্রোগ্রাম হলে, তাও আমি খোঁজ নিয়ে বলার চেষ্টা করতাম।” পাশাপাশি তিনি ব্যঙ্গের সুরে যোগ করেন, দলের সাংসদদের ওই ধরনের কর্মসূচির বিষয়ে যারা সরাসরি যুক্ত, তারাই বিস্তারিত বলতে পারবেন। তাঁর ভাষায়, “বিশেষজ্ঞরা ওটার দায়িত্বে ছিলেন। আমাদের মতো সাধারণ শ্রমজীবী লোক তো দায়িত্বে ছিল না। ফলে বিশেষজ্ঞরাই বলতে পারবেন।”