বঙ্গ সফরের দিন বদল মোদীর, মুখ ঢেকে অভিযোগ জানাবেন সন্দেশখালির ‘নির্যাতিতা’রা

কলকাতা: সন্দেশখালি ইস্যু নিয়ে উত্তপ্ত এরাজ্যে৷ এবার সেই ইস্যুকেই লোকসভা নির্বাচনের হাতিয়ার করতে চাইছে বিরোধী দল বিজেপি৷ তই এবার সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি করতে চাইছে বঙ্গ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Prime Minister Narendra Modi addressing BJP workers on party's foundation day

কলকাতা: সন্দেশখালি ইস্যু নিয়ে উত্তপ্ত এরাজ্যে৷ এবার সেই ইস্যুকেই লোকসভা নির্বাচনের হাতিয়ার করতে চাইছে বিরোধী দল বিজেপি৷ তই এবার সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি করতে চাইছে বঙ্গ বিজেপি৷ অভিযোগ জানানোর সুযোগ করে দিচ্ছে গেরুয়া শিবির৷

বিজেপি সূত্রে খবর, আগামী ৭ মার্চ এরাজ্যে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ কিন্তু ওই দিন নমোর বিশেষ কিছু কাজ থাকায় এগিয়ে এসেছে তাঁর সফর৷ তিনি ৬ মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন৷ আর সেখানেই মুখ ঢেকে উপস্থিত করা হবে সন্দেশখালিতে ‘নির্যাতনে’র শিকার মহিলাদের৷ সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরা কথা বলবেন৷

   

আগামী ৬ মার্চ সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে বারাসতে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি৷ আর সেই সমাবেশেই বক্তব্য রাখবেন মোদী৷ প্রধানমন্ত্রীর মূল মঞ্চের পাশে আলাদা একটি মঞ্চ করা হবে৷ সেখানেই মুখ ঢেকে বসবেন সন্দেশখালির ‘নির্যাতিতা’-রা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাবেন তাঁদের সমস্যার কথা৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google