চব্বিশেই বাঁধলেন ছাব্বিশের লক্ষ্য, কোন সমীকরণে স্বপ্নপূরণের লক্ষ্য দিলেন সুকান্ত

হেরেও যেন ক্ষান্ত থাকছে পারছে না বঙ্গ বিজেপি শিবির। এখন থেকেই বিধানসভা ভোটের জন্য এক পা বাড়িয়ে রাখছে বঙ্গ বিজেপি। লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপির রথ। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
sukanta majumder

হেরেও যেন ক্ষান্ত থাকছে পারছে না বঙ্গ বিজেপি শিবির। এখন থেকেই বিধানসভা ভোটের জন্য এক পা বাড়িয়ে রাখছে বঙ্গ বিজেপি। লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপির রথ। কাজে আসেনি কেন্দ্রীয় এজেন্সির চাপ! শুধু তাই নয়, দিল্লির নেতাদের লোকাল ট্রেনের মতো নিত্য যাত্রী করে বাংলার এনে কাজে আসেনি। উপরন্তু বাংলায় মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। সামনে এসেছে দলীর কোন্দল। এই আহবে দলীর কর্মীদের জন্য ছক কষে দিলেন সুকান্ত।

উল্লেখ্য লোকসভার আসন সংখ্যা ১৮ থেকে ১২ হলেও ভোটবৃদ্ধির সাফাই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত। ‘২৪-এ হেরে ‘২৬-এর টার্গেট বাঁধলেন বিজেপির রাজ্য সভাপতি। ২০২১-এর বিধানসভা ভোটের থেকেও লোকসভায় প্রাপ্ত ভোট বেড়েছে। তাঁর কথায়,১২১টি পুরসভার মধ্যে প্রথমবার ৬৯টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ৪৯টি বিধানসভায় ১০ হাজারের কম ভোটে পিছিয়ে আছি। এটাই প্রমাণ করছে, বিজেপি এগোচ্ছে। তিনি এইদিন বলেন, একত্রিত হয়ে লড়াই করতে হবে। তাঁর কথায়, “আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু যেন মনান্তর না হয়”

   

বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর আজ বিজেপির বৈঠক হয়। দলের অন্দরে ক্ষোভের আবহেই বিজেপির রাজ্য কর্মসমিতির এই বৈঠক। সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক বসে। বৈঠকে রয়েছেন সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষ, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে এবং আরও অনেকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google