Loksabha election 2024 : ভোটের কাজে ভিন রাজ্যে পাড়ি দেবে বঙ্গ পুলিশ, নির্দেশ কমিশনের

ভোটের কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে চলেছে বঙ্গ পুলিশ। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে মধ্যপ্রদেশে কাজ করবে পশ্চিমবঙ্গের পুলিশ। কাজ করবে ছত্তীসগঢ়ের নির্বাচন প্রক্রিয়াতেও। ভোটের কাজে ভিন রাজ্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
state police

ভোটের কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে চলেছে বঙ্গ পুলিশ। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে মধ্যপ্রদেশে কাজ করবে পশ্চিমবঙ্গের পুলিশ। কাজ করবে ছত্তীসগঢ়ের নির্বাচন প্রক্রিয়াতেও।

ভোটের কাজে ভিন রাজ্য থেকে যেমন কেন্দ্রীয় বাহিনী এসেছে এই রাজ্যে ঠিক তেমন এই রাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দেবে রাজ্য পুলিশ। এই রাজ্য থেকে আপাতত ১৫ কোম্পানি পুলিশ এবং তিনটি টিএসি দল যাবে এই দুই রাজ্যে।

   

গত ২৩ মার্চ রাজ্য পুলিশকে ভোটের কাজে ব্যবহার করার বিষয়ে কথা হয় নির্বাচন কমিশনের। সেই বিষয়ে সবুজ সংকেত দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে আগামী ৮ এপ্রিল থেকে তারা ভোটের কাজ শুরু করবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মধ্যেপ্রদেশের পাঁচ কোম্পানি পুলিশ বাহিনী যাবে দুর্গাপুর থেকে। এছাড়াও ব্যারাকপুর, শিলিগুড়ি থেকেও যাবে রাজ্য পুলিশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google