সোনার দোকানে চুরি রুখবে এই বিশেষ যন্ত্র, জেনে নিন তথ্য

সম্প্রতি সোনার দোকানে চুরির ঘটনা বেড়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সোনার দোকানে চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়েছে রাজ্য পুলিশ। এইবার সেই চুরি রুখতে রাজ্য পুলিশ নিয়ে এল বিশেষ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
gold

সম্প্রতি সোনার দোকানে চুরির ঘটনা বেড়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সোনার দোকানে চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়েছে রাজ্য পুলিশ। এইবার সেই চুরি রুখতে রাজ্য পুলিশ নিয়ে এল বিশেষ উদ্যোগ। একটি বিশেষ যন্ত্রের সাহায্যে এবার চুরির খবর পেয়ে যাবে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাতে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি পঙ্কজ তামাং, ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ-সভাপতি কমলেশ বিহানি, বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত, সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা।

জানা গিয়েছে, পুলিশের পক্ষ থেকে একটি ডিভাইসের পরীক্ষামূলক ব্যবহার দেখানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের। ওয়াইফাই কানেক্ট করে ডিভাইসটি বসানো থাকবে ইংরেজবাজার থানায়। তার সাথে বিভিন্ন দোকানের সঙ্গে কানেক্ট থাকবে সেই ডিভাইস। দুষ্কৃতীরা দোকানে ঢুকলে সেখান থেকে সুইচ টিপলেই জানতে পারবেন ইংরেজ বাজার থানার পুলিশ। কোনও এলাকা থেকে ডিভাইসের সুইচে চাপ দেওয়া হয়েছে তৎক্ষণাৎ সেখানে পৌঁছাবে পুলিশ। তবে সমস্তটাই পরীক্ষামূলক আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

   

আরও জানা গিয়েছে যে প্রাথমিক পর্যায়ে সেই ডিভাইসের ডেমো সামনে রেখে পরীক্ষার মাধ্যমে বোঝানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের। অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানিয়েছেন, এই ডিভাইসের মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে। সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে কিভাবে তা প্রয়োগ করা যায় তা নিয়ে আলোচনা করা হয় স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google