অভিষেকের নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি! পদক্ষেপ পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশনের

আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় অবস্থা। এসবের মধ্যেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৯ বছরের নাবালিকা কন্যাকে ‘ধর্ষণের হুমকি’! ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় অবস্থা। এসবের মধ্যেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৯ বছরের নাবালিকা কন্যাকে ‘ধর্ষণের হুমকি’! ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশন। পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে কমিশন। অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকেই ওই নক্কারজনক হুমকি দেওয়া হয়েছে বলে। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবিও জানিয়েছে কমিশন।

শিশুসুরক্ষা কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আশপাশের কয়েক জন এই ঘোষণায় উল্লাস প্রকাশ করেন। কমিশন এই ধরণের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে। পকসো, ইউএনসিআরসি আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।’

   

কমিশন মনে করে, ‘দুর্বৃত্তের এই ধরণের নোংরা অভিপ্রায় এবং জনসমক্ষে নাবালিকা মেয়ের শালীনতাহানির মত অশালীন মন্তব্য নাবালিকার নিরাপত্তা ও সুরক্ষাকে বিপন্ন করার সমান।’

‘ডেড বডি চাই…’ নবান্ন অভিযান নিয়ে ভয়ঙ্কর ভিডিও বার্তা! গ্রেফতার দুই বিজেপি নেতা

কমিশনের বিবৃতিতে উল্লেখ, ‘গোটা দেশ যখন আরজি করে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে, তখন আরও একটি ধর্ষণের হুমকি সম্পূর্ণ আইনবিরুদ্ধ। দৃষ্টান্তমূলক পদক্ষেপ না করলে এটি সমাজকে ভয়ানক বার্তা দিতে পারে। পুলিশের কাছে কমিশন অনুরোধ করছে, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে ওই নাবালিকার সুরক্ষার বন্দোবস্ত করা হোক।’

নবান্ন অভিযানের ডাক বেআইনি, বড় হুঁশিয়ারি মমতার পুলিশের

নবান্ন অভিযান অবৈধ, বিজেপি ‘শকুনের রাজনীতি’ করছে, কটাক্ষ কুনালের

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আপনাদের নোংরা কৌশলের মাধ্যমে আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন। আগেও তা করেছেন। কিন্তু এ বার আপনারা সব সীমা অতিক্রম করে ফেললেন। শিশুদের ভয় দেখানো বন্ধ করুন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কন্যাকে এই ধরণের হুমকির প্রতিবাদ করার ভাষা নেই। অবিলম্বে এটা বন্ধ করুন।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google