সরস্বতী পুজোর দিন ভিজবে ১০টি জেলা, মনভার কচিকাঁচাদের

কলকাতা: ফের ভোল বদল আবহাওয়ার৷ শীত বিদায়ের বেলায়, হঠাৎ করেই ফের ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে৷ এরই মধ্যে সরস্বতী পুজোর দিন ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: ফের ভোল বদল আবহাওয়ার৷ শীত বিদায়ের বেলায়, হঠাৎ করেই ফের ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে৷ এরই মধ্যে সরস্বতী পুজোর দিন ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ স্বভাবতই হাওয়া অফিসের এই পূর্বাভাসে মন খারাপ কচিকাঁচাদের৷

মঙ্গলবার অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে৷ বুধবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন মালদহ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷

   

রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস৷ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৬ থেকে ৯৩ শতাংশের আশেপাশে৷ তবে সোমবার থেকেই বাড়বে তাপমাত্রা৷ সকাল থেকেই কুয়াশার দাপট দেখা যাবে প্রায় সব জেলাতেই৷ জানাচ্ছে হাওয়া অফিস৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না৷ তবে সোমবার থেকে চার দিন সমতল এলাকার তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google