পূর্ব মেদিনীপুর: বাংলা বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। অভিনেতার আকস্মিক প্রয়াণে তাঁর পরিবার, সহকর্মী এবং ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
রবিবার ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। সমুদ্রের জলে তলিয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘক্ষণ পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মন্দারমণিতে উঠেছিলেন বলে জানা যায় ।
সেখান থেকে শুটিংয়ের কাজে তিনি ওড়িশার তালসারিতে গিয়েছিলেন। সিরিয়ালের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন সমুদ্রের কাছে গিয়ে অজানা কারণে জলে পড়ে যান তিনি। ঢেউয়ের টানে দ্রুত তলিয়ে যান রাহুল। শুটিং ইউনিটের সদস্যরা প্রথমে তাঁকে খুঁজে পাননি। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর তাঁকে জল থেকে উদ্ধার করা হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।




















