পলাতক শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামীদের সাথে তুলনা, বিতর্কে শোভনদেব

২৫ দিন পার হয়ে গেলেও এখনও খোঁজ নেই শেখ শাহজাহানের। কোনওভাবেই তাকে খুঁজে পাচ্ছেননা ইডি আধিকারিক বা পুলিশরা। কেন শাহজাহানকে খুঁজে পাচ্ছেনা পুলিশ, এমন প্রশ্ন উঠছে সর্বত্র। শাহজাহানকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

২৫ দিন পার হয়ে গেলেও এখনও খোঁজ নেই শেখ শাহজাহানের। কোনওভাবেই তাকে খুঁজে পাচ্ছেননা ইডি আধিকারিক বা পুলিশরা। কেন শাহজাহানকে খুঁজে পাচ্ছেনা পুলিশ, এমন প্রশ্ন উঠছে সর্বত্র।

শাহজাহানকে নিয়ে কী ভাবছে তৃণমূল? শাহজাহানকে ‘ভদ্র লোক’ বলেছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। কিন্ত এবার উল্টো কথা বললেন তৃণমূলের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সব সময়ে সব দুষ্কৃতীকে খুঁজে পাওয়া যাবে এমন নয়। ব্রিটিশরাও অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি। বহু রাজ্যে অনেক দুষ্কৃতী থাকে, সবাইকে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পায় না পুলিশ।” মন্ত্রীর এই মন্তব্যের পরই উঠেছে বিতর্কের ঝড়।

   

এই প্রসঙ্গে নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক এর আগে বলেছিলেন, “দলের অস্বস্তির কোনও ব্যাপার নেই। এক জন ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাঁকে না পাই, তাহলে আমাকে অন্য কাউকে দিয়ে খুঁজে পেতে হবে।”

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তুললেন স্বাধীনতা সংগ্রামী প্রসঙ্গ। তিনি বলেন, “ব্রিটিশ সাম্রাজ্যবাদে ব্রিটিশরা অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি। এখনও পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিন্যাল ঘুরে বেড়াচ্ছে। সব সময় যে খুঁজে পাবেন, এমন কোনও মানে নেই। তবে এখন অনেক টেকনিক্যাল বিষয় বেরিয়ে গিয়েছে। টেকনোলজির দ্বারা যদি খুঁজে পাওয়া যায়।”

এরপর শোভনদেব বলেন, “এখন শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে আদালত বিচার করবে। তাকে যথাযথ শাস্তি দেবে। সেটাই কাম্য। কোনও রকমভাবে আমি কিংবা আমার দল অপরাধকে প্রশ্রয় দেয় না।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google