ভোটের মুখে উত্তরবঙ্গে মমতা, দক্ষিণে অভিষেক

কলকাতা: রাজ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ৷ আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটকে সামনে রেখে এখন থেকেই সর্বশক্তি দিয়ে প্রচারে নামছে তৃণমূল৷…

Mamata, Abhishek Banerjee Assert Firm Stand Against Oppression as Elections Approach

কলকাতা: রাজ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ৷ আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটকে সামনে রেখে এখন থেকেই সর্বশক্তি দিয়ে প্রচারে নামছে তৃণমূল৷ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই প্রান্ত থেকেই বিজেপিকে চাপে রাখতে দ্বিমুখী কৌশল নিয়েছে শাসকদল৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের বিজেপি প্রভাবিত এলাকাগুলিতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে সরাসরি প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২৪ মার্চ আলিপুরের প্যারেড গ্রাউন্ডে জনসভা করে তিনি প্রচার শুরু করবেন। একই দিনে মাটিগাড়া ও ময়নাগুড়িতেও সভা করার কথা রয়েছে৷

   

প্রথম দফার ভোট যেহেতু উত্তরবঙ্গের জেলাগুলিতে, তাই আগেভাগেই সেখানে প্রচারের গতি বাড়াতে চাইছে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অঞ্চল এখনও বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শাসকদল, তবুও কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। তাই নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মিসভার পরই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে দক্ষিণবঙ্গে ঝোড়ো প্রচারের দায়িত্ব নিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমাতে তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। এরপর ২৫ মার্চ দুই মেদিনীপুরে একাধিক সভা করবেন তিনি।

২৫ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারসূচিতে রয়েছে দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়৷ পাশাপাশি নন্দীগ্রামে কর্মিসভাও করার সম্ভাবনা রয়েছে। একুশের নির্বাচনে এই কেন্দ্রই ছিল রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র, এবারের ভোটেও তার গুরুত্ব বজায় রয়েছে।

এছাড়া জানা গিয়েছে, ২৬, ২৮ ও ৩১ মার্চ উত্তরবঙ্গের একাধিক বিধানসভা কেন্দ্রে জনসভা ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে স্পষ্ট, দুই প্রান্ত থেকেই সমান তালে প্রচার চালিয়ে বিজেপিকে চাপে রাখতে চাইছে তৃণমূল।