Kunal Ghosh: ভোট এগিয়ে এলেও প্রার্থী কই? বিজেপিকে নিশানা কুণালের

লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দেশজুড়ে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে রয়েছে। কিন্তু এরই মাঝে প্রার্থী তালিকা প্রকাশ না করা নিয়ে  রাজনৈতিক দলগুলিকে নিশানা করলেন কুণাল ঘোষ (Kunal ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দেশজুড়ে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে রয়েছে। কিন্তু এরই মাঝে প্রার্থী তালিকা প্রকাশ না করা নিয়ে  রাজনৈতিক দলগুলিকে নিশানা করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আজ বুধবার এক্স হ্যান্ডেলে কুণালের কটাক্ষ, ‘সবই তো বুঝলাম, কিন্তু যারা তৃণমূলের উল্টোদিকে হারার জন্য লড়বে, তাদের সম্পূর্ণ প্রার্থীতালিকা কই ??? বিজেপি, বাম, কংগ্রেস, আই এস এফ, এদের এত বড় বড় কথা, অথচ প্রার্থী পাচ্ছে না। এখনই বোঝা যাচ্ছে তৃণমূল অন্তত ৩০-৩৫, কিংবা তার থেকেও বেশি।’

   

অর্থাৎ লোকসভা ভোটের ভোটিং এবং কাউন্টিং-এর আগেই ভবিষ্যৎবাণী করে দিলেন কুণাল ঘোষ বলে মনে করছে বিশিষ্ট মহল। ইতিমধ্যেই রাজ্যের ৪২ কেন্দ্রেই প্রার্থী দিয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে প্রধান বিরোধী দল বিজেপি এখনও পর্যন্ত রাজ্যে ২০টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি। এখনও রাজ্যের ২২ কেন্দ্রে প্রার্থী দেওয় বাকি রয়েছে বিজেপির। অন্যদিকে বাকি দলগুলিরও একই অবস্থা। কবে এই আসনগুলিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেই দিকে নজর রয়েছে সকলের। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google