পাঁচ হাজার সিসি ক্যামেরায় কলকাতার নিরাপত্তা

শহরের নিরাপত্তা বাড়াতে কলকাতার বহু জায়গায় বসানো হয়েছে সিসিটিভি। আরও ৫০০০টি সিসিটিভি বসানো হবে কলকাতায়। জানা গিয়েছে, শহরের বিভিন্ন অলিতে গলিতে সিসিটিভিগুলো বসানো হবে। নির্ভয়া প্রকল্পের অধীনে শহরের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শহরের নিরাপত্তা বাড়াতে কলকাতার বহু জায়গায় বসানো হয়েছে সিসিটিভি। আরও ৫০০০টি সিসিটিভি বসানো হবে কলকাতায়। জানা গিয়েছে, শহরের বিভিন্ন অলিতে গলিতে সিসিটিভিগুলো বসানো হবে।

নির্ভয়া প্রকল্পের অধীনে শহরের ছোট বড় রাস্তার বেশিরভাগেই সিসিটিভি রয়েছে। এবার অলি গলিতেও বসানো হবে সিসিটিভি। এর ফলে শহরের নিরাপত্তা আরও মজবুত হবে। এই সমস্ত সিসিটিভি নিয়ন্ত্রণ করবে কলকাতা ট্রাফিক পুলিশ। এই সপ্তাহের শেষের দিকে এবিষয়ে থানাগুলিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যেখানে মানুষের ভিড় থাকে সেই সমস্ত জায়গায় এই সিসিটিভি বসানো হবে বলে জানা গিয়েছে।

   

এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে, জনবহুল জায়গা যেমন বাজার বা রাস্তার মোড় এবং অপরাধ প্রবণ এলাকায় সিসিটিভি বসানো হবে। শহরে বর্তমানে প্রায় ২৭ হাজার সিসিটিভি ক্যামেরা রয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google