কলকাতা: কলকাতা (Kolkata) থেকে নিউ টাউন-রাজারহাট যাতায়াত আরও দ্রুত ও সহজ করতে নতুন একটি দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। পাশাপাশি ব্যস্ত রুবি মোড় এবং ডালহৌসি এলাকায় পথচারীদের নিরাপত্তা ও যানজট কমাতে নতুন স্কাইওয়াক তৈরির প্রস্তাবও খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি নবান্নে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা, হাওড়া ও বিধাননগর পুলিশের আধিকারিকরা, বিভিন্ন পুরসভা এবং পরিকাঠামো সংস্থার প্রতিনিধিরা।
সূত্রের খবর, নতুন ফ্লাইওভারটি মা উড়ালপুলের সম্প্রসারণের মতো কাজ করতে পারে। এটি মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটা, সেক্টর ফাইভ হয়ে মহিষবাথান পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ একটি এলিভেটেড করিডর হতে পারে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। এটি মূলত KMDA-র পুরনো প্রস্তাব, যা ফের বাস্তবায়নের পথে এগোতে পারে।
অন্যদিকে, রুবি মোড়ে প্রস্তাবিত স্কাইওয়াকটি হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের সঙ্গে সংযুক্ত হতে পারে। এর জন্য আগে প্রায় ৮৮ কোটি টাকার একটি পরিকল্পনা তৈরি হয়েছিল। সেই প্রকল্পও নতুন করে বিবেচনা করা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত কোনও প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মেলেনি। নির্মাণকাজ কবে শুরু হবে বা কবে শেষ হবে, সে সম্পর্কেও সরকারিভাবে কোনও সময়সূচি ঘোষণা করা হয়নি। বর্তমানে সমস্ত প্রস্তাবই পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
কলকাতা: কলকাতা থেকে নিউ টাউন-রাজারহাট যাতায়াত আরও দ্রুত ও সহজ করতে নতুন একটি দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। পাশাপাশি ব্যস্ত রুবি মোড় এবং ডালহৌসি এলাকায় পথচারীদের নিরাপত্তা ও যানজট কমাতে নতুন স্কাইওয়াক তৈরির প্রস্তাবও খতিয়ে দেখা হচ্ছে।