Shaheed Minar: শহিদ মিনার চত্বরে অভিষেকের জনসভা বাতিল চেয়ে হাইকোর্টে মামলা

কেন্দ্রের সমতুল্য ডিএর দাবিতে প্রায় ৬০ দিন ধরে একটানা শহিদ মিনারের তলায় (Shaheed Minar Square) ধর্না ও অনশন কর্মসূচি জারি রেখেছে সরকারি কর্মচারিদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Abhishek Banerjee addressing a rally at Shaheed Minar Square in Kolkata

কেন্দ্রের সমতুল্য ডিএর দাবিতে প্রায় ৬০ দিন ধরে একটানা শহিদ মিনারের তলায় (Shaheed Minar Square) ধর্না ও অনশন কর্মসূচি জারি রেখেছে সরকারি কর্মচারিদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সেখানেই সভা করতে মরিয়া তৃণমূলের ছাত্র যুবর। আসবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সভার বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীদের একাংশ।

শহিদ মিনার চত্বরেই কেন অভিষেকের সভা প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, শহিদ মিনার চত্বরে এখনও ডিএ আন্দোলনকারী ধর্না চালিয়ে যাচ্ছেন। এরপর কীভাবে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের সভা আয়োজনের অনুমতি দেওয়া হল কেন?

   

আদালত কী বলবে? আর মাত্র ২৪ ঘন্টা হাতে রয়েছে দুই পক্ষের কাছে। তার আগে আদালতের তরফে তৃণমূলের মিছিলও নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google