হাউ হাউ করে কান্না কালীঘাটের কাকুর, ইডি পেল রাঘব বোয়ালের নম্বর

ইডির সামনে “কালীঘাটের কাকু” হেঁয়ালি করে যাচ্ছেন। সূত্র অনুযায়ী, বিভিন্ন প্রশ্নের সোজা‌ উত্তর না দিয়ে বিভ্রান্তি বাড়ানোর চেষ্টা করছেন তিনি। তদন্তকারীরা জানাচ্ছেন, ‘কাকু’র ফোন থেকে নিয়োগ দুর্নীতির বিশেষ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kaku of Kalighat

ইডির সামনে “কালীঘাটের কাকু” হেঁয়ালি করে যাচ্ছেন। সূত্র অনুযায়ী, বিভিন্ন প্রশ্নের সোজা‌ উত্তর না দিয়ে বিভ্রান্তি বাড়ানোর চেষ্টা করছেন তিনি। তদন্তকারীরা জানাচ্ছেন, ‘কাকু’র ফোন থেকে নিয়োগ দুর্নীতির বিশেষ কোনও তথ্য আপাতত পাওয়া যায়নি। গোয়েন্দারা মনে করছেন, তথ্য যে নেই, সেটা হতে পারে না। সে ক্ষেত্রে প্রমাণ লোপাটের সম্ভাবনা রয়েছে।

তদন্তকারীরা মনে করছেন মাস তিনেক আগে ফোন থেকে মুছে ফেলা হয় সব তথ্য। সেই ফাইলগুলোকে রিট্রিভ করার কাজ করছেন গোয়েন্দা আধিকারিকরা। তবে চ্যাট থেকে মিলেছে বেশ কিছু তথ্য। কাকু ঘনিষ্ঠদের ফোন থেকেও মিলেছে নিয়োগ দুর্নীতির প্রমাণ। সেই প্রমাণ দেখিয়েই কাকুকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।

   

ইতিমধ্যেই সুজয়কৃষ্ণর মোবাইলের মুছে ফেলা তথ্য উদ্ধারে তোড়জোড় শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। এ ক্ষেত্রে উঠে আসছে রাহুল বেরা নামে এক সিভিক ভলান্টিয়ারের নাম।

উল্লেখ্য, বর্তমানে ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন “কাকু”। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সুজয়কৃষ্ণের স্বাস্থ্য নিয়েও কিছুটা চিন্তিত রয়েছেন আধিকারিকরা।

ইডি হেফাজতে প্রথম রাতে কোনো খাবার মুখে তোলেননি সুজয়কৃষ্ণ ভদ্র। আদালতে থেকে ফেরার পর তাঁকে যে খাবার দেওয়া হয়েছিল, তাও খাননি। দ্বিতীয় রাতেও সেভাবে খাবার খাননি সুজয়কৃষ্ণ।

বয়সজনিত বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। বেশিক্ষণ না খেয়ে থাকলে তাঁর শরীর খারাপ হতে পারে। কিছুদিন আগে হৃদযন্ত্রে ছোট অস্ত্রোপচার হয়েছে। তাই চিন্তায় তদন্তকারীরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google