আজ সন্ধ্যার পরিবর্তে গভীর রাতে ছাড়বে, ট্রেন বিলম্বের কথা জানাল রেল

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করা হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Railways Take Major Step to Combat Fraud, Cancels Group-C Recruitment Process

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করা হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তনের কথা জানাল রেল কতৃপক্ষ। চলুন এগুলি কোন ট্রেন জেনে নেওয়া যাক।  

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২১০২ শালিমার-এলএলটি মুম্বাই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আজ রাত ৮টা ২০ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৩০ মিনিটে শালিমার ছেড়ে যাবে বলে জানানো হয়েছে। আবার ০৬২১২ সাঁতরাগাছি-এসএমভিটি বেঙ্গেলুরু এক্সপ্রেস আজ অর্থাৎ ২৭ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটের পরিবর্তে ২৮ অক্টোবর রাত ১টা ৩০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে যাবে। লিঙ্ক ট্রেন ঢুকতে দেরি করায় এই বিলম্ব বলে জানিয়েছে রেল (Indian Railway)।

   

অন্যদিকে পুরী-শালিমার লাইনে স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল। এটি হচ্ছে ০৮৪৯০ পুরী-শালিমার স্পেশাল গতকাল অর্থাৎ ২৬ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে পুরী থেকে ছেড়ে এসেছে। এটি আজ ৮:৫০ এ শালিমার পৌঁছেছে। অন্যদিকে ০৮৪৮৯ শালিমার-পুরী বিশাল আজ সকাল ১০:৫০ এ শালিমার ছেড়ে গিয়েছে। এটি রাত ৮:১৫ তে পুরী পৌঁছাবে। 

প্রসঙ্গত, কয়েকটি স্পেশাল ট্রেন আরও কিছুদিন চালানো হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। সেই তালিকায় রয়েছে ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল। এটি ২৭ অক্টোবর পর্যন্ত চালানো হবে। আবার ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল, ০৮০১১ ভাঁজপুর-পুরী স্পেশাল এবং ০৮০০৭ শালিমার-ভাঁজপুর স্পেশাল আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চালানো হবে। 

এছাড়া রয়েছে ০৮০১২ পুরী-ভাঁজপুর স্পেশাল এবং ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল এ মাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে। আবার ০৮০০৮ ভাঁজপুর-শালিমার স্পেশাল এবং ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেন দুটির যাত্রা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জারি রাখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google