“গুন্ডাদের জায়গা জেল বা শ্মশান”, তৃণমূলকে নিশানা রাজনাথের

প্রথম দফার ভোটের আর মাত্র দুই দিন বাকি। তার আগেই রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে বাংলার বিভিন্ন প্রান্তে। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে নিজেদের শক্তি প্রদর্শনে কোনও খামতি রাখতে চাইছে ...

By Suparna Parui

Published:

Follow Us
Rajnath Singh Claims Sardar Patel Halted Nehru’s Babri Masjid Funding Plan

প্রথম দফার ভোটের আর মাত্র দুই দিন বাকি। তার আগেই রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে বাংলার বিভিন্ন প্রান্তে। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে নিজেদের শক্তি প্রদর্শনে কোনও খামতি রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলি। এই প্রেক্ষাপটে বিজেপির হয়ে প্রচারে অংশ নিতে বাংলায় হাজির হয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক শীর্ষস্থানীয় নেতা। একদিকে বীরভূমের সাঁইথিয়ায় সভা করছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, (Rajnath Singh) অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সভা করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

সাঁইথিয়ার বিজয় সংকল্প সভা থেকে এ দিন তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজনাথ সিং(Rajnath Singh) । তাঁর বক্তব্যে উঠে আসে আইনশৃঙ্খলা, দুর্নীতি এবং বিনিয়োগের মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি দাবি করেন, রাজ্যে যেখানে শিল্প ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা ছিল, সেখানে বর্তমানে গুন্ডাবাজি এবং অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের উন্নয়নের পথ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাজনাথ সিং তাঁর ভাষণে বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই সত্য অস্বীকার করার কোনও সুযোগ নেই। তিনি আরও বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য তিনি ভোটারদের বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

   

সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি আসে তাঁর বক্তব্যের একটি অংশে, যেখানে তিনি বলেন, “আপনারা বিজেপির সরকার বানিয়ে দিন, সব গুন্ডা হয় ঘরে ঢুকে যাবে বা জেলে থাকবে, আর নাহলে উপরে চলে যাবে।” এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা এই মন্তব্যকে আক্রমণাত্মক এবং উস্কানিমূলক বলে কটাক্ষ করেছে।

রাজনাথ সিং (Rajnath Singh) আরও বলেন, ভোটারদের সামনে এখন একটি স্পষ্ট পছন্দ রয়েছে তাঁরা কি ভয় এবং অস্থিরতার মধ্যে থাকতে চান, নাকি একটি নিরাপদ ও উন্নয়নমুখী পরিবেশ চান। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google