তৃণমূলের নেতাদের নিয়ে বিরাট মন্তব্য! নেতাদের ‘শিক্ষা’ দেওয়ার পরামর্শ ফিরহাদের

ভোটে লেটার মার্কস নিয়ে পাশ করলেও এখন মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে তৃণমূল নেতাদের শিক্ষা দেওয়ার পরামর্শ দিলেন তিনি। প্রসঙ্গত এইবার সারা রাজ্যে মোটের উপর তৃণমূল ভাল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Firhad Hakim

ভোটে লেটার মার্কস নিয়ে পাশ করলেও এখন মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে তৃণমূল নেতাদের শিক্ষা দেওয়ার পরামর্শ দিলেন তিনি। প্রসঙ্গত এইবার সারা রাজ্যে মোটের উপর তৃণমূল ভাল ফল করলেও, উত্তরবঙ্গের কিছু জায়গায় বেহাল অবস্থা তৃণমূলের। আর সেই নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন ববি।

একটি সর্বভারতীয় বৈদুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, ”উত্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চান, কিন্তু উত্তরে দলের নেতা-কর্মীদের রাজনৈতিক পাঠ প্রয়োজন। সেই পাঠে রাজনীতি থেকে আচার-ব্যবহার সবটাই শেখাতে হবে।” এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন যে, ” আমি ৩-৪ দিন ধরে দেখলাম, মুখ্যমন্ত্রীর ব্যাপারে কারও কোনও ক্ষোভ নেই। মানুষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু সেই সমর্থনটাকে ভোটে ট্রান্সফর্ম করার কাজটা ঠিকমতো হয়নি। অর্গানাইজশনের কাজ হয়নি এই জেলাগুলিতে। মুখ্যমন্ত্রী প্রানপণ চেষ্টা করেছেন।”

   

লোকসভা ভোটের ফলাফল খতিয়ে দেখলে বোঝা যাবে যে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে ভরাডুবি হয়েছে পুর এলাকাগুলিতেও। তৃণমূলের দখলে থাকা বোর্ডের মেয়র থেকে কাউন্সিলরের নিজের ওয়ার্ডে কেউ দলকে লিড দিতে পারেননি। ফলে বিধানসভা নির্বাচনের আগে সে বিষয়ে মন দেওয়ার কথা বললেন ফিরহাদ হাকিম। কিন্তু এই নিয়েই দলের অন্দরে শুরু হয়েছে কানাঘুষো মন্তব্য।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।