HomeKolkata CityFirhad Hakim: গঙ্গাসাগর মেলার গুরু দায়িত্ব কাঁধে, হাসপাতালে ভর্তি ফিরহাদ

Firhad Hakim: গঙ্গাসাগর মেলার গুরু দায়িত্ব কাঁধে, হাসপাতালে ভর্তি ফিরহাদ

কলকাতা: গঙ্গাসাগর মেলার গুরু দায়িত্ব তাঁর কাঁধে৷ কিন্তু তার আগে হঠাৎই সোমবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হতে হল রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে৷ সূত্রের খবর, কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি৷ কিন্তু হঠাৎ তাঁর কি হল?

জানা যায়, সোমবার সন্ধ্যায় আচমকা কোমরে অসহ্য যন্ত্রণা অনুভব করেন ফিরহাদ হাকিম৷ তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ কোমরের যন্ত্রণার জন্য মেয়রকে একটি ইঞ্জেকশন দেন চিকিৎসকরা৷ ওই ইঞ্জেকশনটি দেওয়ার পর তিনি ধীরে ধীরে সুস্থ বোধ করেন৷

   

হাসপাতাল সূত্রে জানা যায়, ফিরহাদ হাকিম সুস্থ বোধ করলেও তাঁকে পর্যবেক্ষণের জন্য এক রাতের জন্য হাসপাতালে ভর্তি রাখা হবে৷ শারীরিক অবস্থা ঠিকঠাক থাকলে মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে মেয়রকে৷ গঙ্গাসাগর মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার৷ সেক্ষেত্রেও ফিরহাদের কাঁধে রয়েছে গুরু দায়িত্ব৷ কয়েক দিন পরই গঙ্গাসাগরের মেলার তদারকিতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের৷ তার আগে মন্ত্রীর এই অসুস্থতায় চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Stay Connected
Must Read
Related News