ED: মোদী মমতা বৈঠকের আগে বিস্ফোরক পার্থ, ‘অর্পিতাকে তেমন চিনি না’

তেমনভাবে চিনি না অর্পিতাকে। এমনই বিস্ফোরক দাবি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাক্তন তৃ়ণমূল কংগ্রেস মহাসচিবের এমন মন্তব্যে চমকে চব্বিশ হয়ে গেলেন ইডি গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তেমনভাবে চিনি না অর্পিতাকে। এমনই বিস্ফোরক দাবি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাক্তন তৃ়ণমূল কংগ্রেস মহাসচিবের এমন মন্তব্যে চমকে চব্বিশ হয়ে গেলেন ইডি গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি কালো টাকা, বিপুল সম্পত্তি, একাধিক ফ্ল্যাট-বাগানবাড়িতে অর্পিতার সঙ্গে পার্থর সংযোগ স্পষ্ট। অর্পিতার বিভিন্ন জীবনবিমা পলিসিতে দুজনের নাম আছে। আজই দিল্লিতে মোদী ও মমতার বৈঠক। তার আগেই চাঞ্চল্যকর বয়ান পার্থর।

ইডি সূত্রে খবর, গতকাল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। সেখানে অর্পিতা মুখ্যোপাধ্যায়কে দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেন তিনি অর্পিতাকে চেনেন কি না। জবাবে পার্থ বলেন, অর্পিতা তাঁর ঘনিষ্ঠ নন! তিনি মাঝে মাঝে দেখেছেন অর্পিতাকে। অনেকেই আসত তাঁর কাছে। নাকতলার পুজোর সময় দেখেছেন অর্পিতাকে।

   

পাশাপাশি, অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটি সাউথ ও রথতলা ক্লাব টাউনের ফ্ল্যাটে পাওয়া টাকার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে জানিয়েছেন পার্থ।পার্থ বলেন, ‘এই টাকার কার জানি না।’ এই গোটা জেরা প্রক্রিয়াটাই ভিডিও রেকর্ডিং করেছে ইডি।

যদিও ইডির অভিযোগ্, তদন্তে অর্পিতা সহযোগিতা করলেও সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। কৌশলে একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তিনি। আজই আদালতে পেশ করা হবে দুজনকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google