কোনও বিভাজনের প্রশ্ন নেই, আমরাই প্রকৃত তৃণমূল, দাবি ঋতব্রতর

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বে দলের একাংশের প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের সিইও দপ্তরে পৌঁছান। তাঁদের…

TMC Leadership Holds Crucial Discussion with Councillors at New Town Hotel

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বে দলের একাংশের প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের সিইও দপ্তরে পৌঁছান। তাঁদের সঙ্গে ছিলেন মোট নয় জন বিধায়ক ও একাধিক শীর্ষস্থানীয় নেতা। এই প্রতিনিধি দল মূলত দলের প্রতীক ও তহবিলের অধিকার সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাতে গিয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এই দল নির্বাচন কমিশনের কাছে দাবি করেছে যে, তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। তাঁদের বক্তব্য, দলের প্রকৃত সংগঠন কাঠামো এবং নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া উচিত, যাতে বিভ্রান্তি না তৈরি হয়। (Ritabrata Banerjee)  প্রতিনিধি দলের দাবি, দলের ভেতরে যে মতপার্থক্য বা বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছে, তার সমাধান সাংবিধানিক ও আইনি পথেই হওয়া উচিত।

   

আশ্রয় থেকে অন্নসংস্থান! সেদিন তাড়া খাওয়া হিন্দুদের ত্রাতা ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়(Ritabrata Banerjee)  এই প্রসঙ্গে বলেন, স্পেশাল সেশনের পর ২৩ জুনেই তাঁরা নির্বাচন কমিশনকে তাঁদের অবস্থান জানিয়েছিলেন। তাঁর দাবি, “দাবির কোনও বিষয় নেই, আমরাই আসল তৃণমূল।” তিনি আরও বলেন, তাঁরা আশা করছেন নির্বাচন কমিশন (Ritabrata Banerjee)দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে এবং দলীয় প্রতীক ও সাংগঠনিক স্বীকৃতি নিয়ে পরিষ্কার নির্দেশ দেবে।

‘তৃণমূল তৃণমূলকে ডিম ছুড়েছে আমরা কি করব!’ বিস্ফোরক শমীক

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের ভেতরে কি কোনও বড় ধরনের মতবিরোধ বা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও ঋতব্রতর নেতৃত্বাধীন গোষ্ঠীর পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করা হয়েছে যে, তাঁরা দলীয় ঐক্যের মধ্যেই রয়েছেন এবং নিজেদেরকেই প্রকৃত তৃণমূল বলে মনে করেন