kolkata Aiport: ভোটের মুখে কলকাতা বিমান বন্দরে আত্মঘাতী জওয়ান

kolkata airport

সকাল সকাল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেসে এল আত্মঘাতীর খবর। ঘটনাটি ঘটেছে আজ সকাল সওয়া পাঁচটা নাগাদ। জানা গিয়েছে তিনি শ্রী বিষ্ণু নামে এক কর্তব্যরত সিআইএসএফ জওয়ান । এই ঘটনা ঘটার পর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন শ্রী বিষ্ণু। পাশে তাঁর সার্ভিস রাইফেল পড়ে থাকে ।

এই দ্শ্য দেখার পর তাঁকে দ্রুত উদ্ধার করে পাশে চিনার পার্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া যায় ওই সিআইএসএফ জওয়ান তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন । জওয়ান নিজেই নিজের রাইফেল থেকে এই গুলি চালায় । এর পরেই সেই গুলি তার গলায় লাগে ।

   

তবে তার এই আত্মঘাতীর কারণ কি তা এখনও জানা যায়নি । সেই ব্যপারে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর বিধাননগর কমিশনারেটের পক্ষথেকে তদন্ত শুরু হয়েছে বলেও জানা যায়। । এর পাশাপাশি পুলিশ ধারনা করেছে তাঁর সহকর্মীদের থেকে এই ঘটনার সূত্র পাওয়া যেতে পারে । তবে পুলিশ সুত্রে আরও জানানো হয়েছে এই আত্মঘাতী সিআইএসএফ জওয়ানের পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে মৃত্যুর সত্যতা উদ্ধার করতে।