ইভিএম নিয়ে মমতার অভিযোগে জবাব দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

ইভিএম টেম্পারিং ও গণনা কেন্দ্র নিয়ে অভিযোগে পাল্টা সাফাই সিইওর। নির্দিষ্ট তথ্য ছাড়া জবাব অসম্ভব বলে জানিয়ে তদন্তের কথাও উল্লেখ।

By Rana Das

Published:

Follow Us
ceo-response-to-mamata-evm-allegations-west-bengal-election-controversy

কলকাতা: বিধানসভা নির্বাচনে ইভিএম ও গণনা কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার রাতে তিনি বলেছেন, অভিযোগগুলো স্পষ্ট ও নির্দিষ্ট না হলে জবাব দেওয়া সম্ভব নয়।

ইভিএম টেম্পারিংয়ের অভিযোগে নির্বাচন কমিশনের অবস্থান

মনোজ কুমার আগরওয়াল বলেন, “যদি কিছু নির্দিষ্ট না থাকে তাহলে আমরা জবাব দিতে পারি না। কোন মেশিন? কোন টেবিলে? কোন বিধানসভা কেন্দ্র? বিস্তারিত তথ্য না থাকলে আমরা কীভাবে জবাব দেব?”

   

গণনা কেন্দ্রে মমতাকে ‘হেনস্থা’র অভিযোগ

মুখ্যমন্ত্রীর অভিযোগ যে গণনা কেন্দ্রে তাঁকে হেনস্থা করা হয়েছে , এর জবাবে আধিকারিক বলেন, “সিসিটিভি ক্যামেরা কখনও বন্ধ ছিল না। আমি ডিইও’র সঙ্গে কথা বলেছি। কাউকে মারধর করা হয়নি। এই ধরনের ঘটনা কোনও প্রার্থীর সঙ্গে হয় না। যদি হয়, তাহলে অভিযোগ দায়ের হয় এবং এফআইআর হয়। এখানে কোনও অভিযোগ আসেনি, এফআইআর হয়নি। এমন কিছু ঘটেনি।”

ইসি ও সিইও’র ভূমিকা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের জবাবে তিনি বলেন, “সিইও গণনার কোনও ভূমিকা পালন করে না। রিটার্নিং অফিসার ডিইও’র নির্দেশনায় কাজ করেন।”

ফলতায় পুনঃনির্বাচন নিয়ে প্রস্তুতি

ফলতা কেন্দ্রে রিপোলিং নিয়ে প্রশ্নের জবাবে মনোজ কুমার আগরওয়াল বলেন, “সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা দেখব যাতে টেপ লাগানো বা পারফিউমের মতো কোনও ঘটনা না ঘটে।”

মমতার ‘আমি পদত্যাগ করব না’ বক্তব্য

মুখ্যমন্ত্রীর ‘আমি পদত্যাগ করব না-আমি হারিনি’, এই বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর সঙ্গে আমাদের কী সম্পর্ক? তিনি মুখ্যমন্ত্রী। এখানে রাজ্যপাল আছেন। সংবিধানই সর্বোচ্চ। সিইও বা ইসির এর সঙ্গে কোনও সম্পর্ক নেই।”

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google