Banglapokkho: দখল হয়েছে হুগলী শিল্পাঞ্চলের মাটি,পুনরুদ্ধারে রাস্তায় নামল বাংলা পক্ষ

বাংলা পক্ষ(Banglapokkho) হুগলী জেলার ডাকে শ্রীরামপুরে এক ঐতিহাসিক মিছিল আয়োজন করে। শ্রীরামপুরের বান্ধবসমিতির মোড় থেকে RMS ময়দান হয়ে বটতলা, জিটি রোড হয়ে মাহেশ পর্যন্ত চলে এই মিছিল। হুগলী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাংলা পক্ষ(Banglapokkho) হুগলী জেলার ডাকে শ্রীরামপুরে এক ঐতিহাসিক মিছিল আয়োজন করে। শ্রীরামপুরের বান্ধবসমিতির মোড় থেকে RMS ময়দান হয়ে বটতলা, জিটি রোড হয়ে মাহেশ পর্যন্ত চলে এই মিছিল। হুগলী নদীর পাড়ের দখল হয়ে যাওয়া শিল্পাঞ্চলের মাটি পুনরুদ্ধারের জন্য আয়োজিত এই মিছিলে শয়ে শয়ে সহযোদ্ধা ও স্থানীয় হাজার হাজার বাঙালি স্বতঃস্ফূর্ত ভাবে মিছিলের সমর্থনে এগিয়ে আসেন এবং মিছিলে যোগ দেন।

আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়, শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি, অরিন্দম বিশ্বাস, মনন মণ্ডল, কালাচাঁদ চট্টোপাধ‍্যায়। হুগলী জেলার সম্পাদক দর্পণ ঘোষ ছাড়াও কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চ‍্যাটার্জী, উত্তর ২৪ পরগণা (শিল্পাঞ্চল) এর সম্পাদক ইমতিয়াজ আহমেদ ও উত্তর ২৪ পরগণা (শহরাঞ্চল) এর সম্পাদক পিন্টু রায়। 

   

 

মিছিলের শেষে আয়োজিত সভায় বক্তব‍্য রাখেন গর্গ চট্টোপাধ‍্যায়। তিনি বলেন “দখল হয়ে যাওয়া হুগলী নদীর দুই পাড় পুনরুদ্ধার করতে হবে। ডানকুনির লজিস্টিক হাব সহ হুগলী শিল্পাঞ্চলে যে কাজের সুযোগ তৈরী হচ্ছে, সেখানে বাঙালির কাজ চাই’। বাংলা পক্ষের তরফে আয়োজিত আজকের মিছিল ঐতিহাসিক। এই মিছিল দেখে হুগলীর বাঙালি তথা বাংলার বাঙালি বুকে বল পাবে, বলে দাবি করেছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক। গর্গ চট্টোপাধ্যায়ের মতে, যেভাবে আজকের মিছিলে হাজার হাজার বাঙালি এসে যোগ দিয়েছে,বাঙালির জনজোয়ার বুঝিয়ে দিচ্ছে গঙ্গার দুপারে বহিরাগতদের রাজত্ব শেষ হওয়া সময়ের অপেক্ষা।

শীর্ষ পরিষদ সদস‍্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বক্তব্যে বলেন “রিষড়া, ভদ্রেশ্বর, চাঁপদানী বিহার না বাংলা বোঝা যায় না, বেশিরভাগ কাউন্সিলার বহিরাগত, চারদিকে সিং গজিয়ে উঠছে’। অবাঙালি বহিরাগতদের নিশানা করে তিনি বলেন,যে সিং বাঙালিকে গোঁতাতে আসবে আমরা তা ভোঁতা করে দেব। তিনি আরো বলেন, বাংলার চাকরি, কাজ, বাজার, পুঁজি সবকিছুর দখল আমরা চাই”।

অন্যদিকে মিছিলে উপস্থিত শীর্ষ পরিষদ সদস্য তথা হুগলী জেলার ভূমি সন্তান মনন মণ্ডল বলেন, ” ব্যান্ডেল থেকে উত্তরপাড়া হুগলীর দুপাড়ে বাঙালি কোনঠাসা হয়ে গেছিল। বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি আবার ঘুরে দাঁড়াচ্ছে৷ ৩০ বছরের কম বয়সী ছেলেমেয়েরা মিছিলে হাঁটছে৷ এটা আগামীর স্বপ্ন দেখায়।”

হুগলী জেলা সংগঠনের সম্পাদক দর্পণ ঘোষ বলেন “এই মিছিলে বাঙালির মনে যে আলোড়ন তৈরী হল, তা ঘরে ঘরে বাঙালিকে জাগিয়ে তুলবে। বাঙালি নিজের অধিকার বুঝে নেবে। কারখানায় কাজ থেকে অটো, টোটো লাইন থেকে ফুটপাথ- সর্বত্রই আমরা বাঙালির অধিকার প্রতিষ্ঠা করবো। যে স্বপ্ন আমরা ৫ বছর আগে দেখেছিলাম, জিটি রোডের উপর বাঙালির গর্জন বুঝিয়ে দিচ্ছে বাঙালি দ্রুত জাগছে। “

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google