Baishakhi Banerjee: জন্মদিনে খুনসুটি ও কেক মাখামাখিতে মজলেন শোভন-বৈশাখী

সোমবার রাতে জীবনের আরও এক বৈশাখে পা দিলেন বৈশাখী (Baishakhi Banerjee)। জীবনের নতুন বছরে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিলেন শোভন৷

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Boishakhi Banerjee celebrating her birthday with friends and family

রাজনীতিতে না হলেও তাঁরা চর্চায় রয়েছেন৷ চর্চায় রয়েছে তাঁদের খুশির মুহুর্ত৷ কখনও নতুন বছরের উদযাপন, কখনও বসন্তের রঙিন উৎসবে রাঙিয়ে দিয়েছেন একে অপরকে। সোমবার রাতে জীবনের আরও এক বৈশাখে পা দিলেন বৈশাখী (Baishakhi Banerjee)। জীবনের নতুন বছরে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিলেন শোভন৷

জন্মদিন মানেই স্পেশাল কিছু৷ সেখানে জড়িয়ে থাকে মানুষের অনুভুতি, ভালোবাসা। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অপূর্ণ জীবনে তা সম্পূর্ণ করেছেন শোভন। কঠিন মুর্হুতে পাশে ছিলেন তাঁর। আজ জন্মদিনেও বুঝিয়ে দিলেন কতটা কাছের৷ উপহার ও কেক দিয়ে ভরিয়ে দিলেন বান্ধবীকে।

মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নামের সঙ্গে বহুদিন আগেই জুড়ে দিয়েছিলেন শোভনকে৷ জন্মদিনের ছবি পোস্ট করে ক্যাপশনে বুঝিয়ে তাঁর কাছে মেয়ে মহুল ও শোভন কতটা স্পেশাল। একইসঙ্গে মায়ের দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনাও করলেন৷

   

রাজনীতিতে সরাসরি যুক্ত না হলেও শোভন-বৈশাখী মানুষের মুখে মুখে৷ যদিও শোভন চট্টোপাধ্যায় আগেই জানিয়েছেন বাংলায় অরাজনৈতিক কেউ নন। সেকারণেই একাধিক ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় তাঁকে। অনেকেই বলছেন, এখনও সক্রিয় রাজনীতিতে আসার জন্য জল মাপছেন তিনি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google