তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চার্জশিট, আজই কলকাতায় অমিত শাহ

কলকাতা: আজ অর্থাৎ শুক্রবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শনিবার নিউ টাউনের একটি হোটেল থেকে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ বা শ্বেতপত্র প্রকাশ করবেন বলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
amit-shah-gears-up-for-state-tour-set-to-join-two-large-meetings

কলকাতা: আজ অর্থাৎ শুক্রবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শনিবার নিউ টাউনের একটি হোটেল থেকে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ বা শ্বেতপত্র প্রকাশ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দিল্লির তাজ প্যালেস থেকে রওনা দেবেন শাহ৷ জেনারেল অ্যাভিয়েশন টার্মিনাল ৪ থেকে তাঁর বিমান রাত ৯টা ৫৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে উড়ে যাবে এবং রাত ১১টা ৪০ মিনিটে পৌঁছাবে৷ বিমানবন্দর থেকে সরাসরি নিউ টাউনের হোটেলে যাবেন তিনি এবং রাতের বিশ্রাম সেখানেই কাটাবেন৷

   

শনিবার দুপুর ১২টা থেকে শুরু হবে শাহের মূল কর্মসূচি৷ হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ সাংবাদিক বৈঠকের সময় বেলা ১টা পর্যন্ত তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগমালা বা চার্জশিট প্রকাশ করা হবে৷ সংবাদ সম্মেলনের পরে দুপুর ১টা ৫ মিনিটে হোটেল থেকে বের হয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন শাহ৷ বিমানটি ১টা ২০ মিনিটে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবে৷

কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ শাহ ‘জেড প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা প্রাপ্ত৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশকে সহযোগিতা করতে বলা হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে এবং নির্বাচনী কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

বিজেপি এখনও রাজ্যের সব আসনের প্রার্থী ঘোষণা করেনি৷ প্রায় ১৯টি আসনে প্রার্থী বাকি রয়েছে৷ তবে প্রচার কার্যক্রম ইতিমধ্যেই জোরদারভাবে শুরু হয়েছে৷ রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে পদ্মশিবির নির্বাচনী প্রচারে বিশেষ কৌশল নিয়েছে৷ দলের নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ এখনও প্রকাশিত হয়নি৷ সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করা হবে৷ পরে প্রকাশিত হবে নির্বাচনী ইস্তাহার৷ অর্থাৎ প্রথমে সমস্যাগুলি তুলে ধরে, তার পর সমাধানের পরিকল্পনা উপস্থাপন করবে দল৷

এই চার্জশিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরা হবে৷ গত ১৫ বছরের শাসনকালে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে ‘অবনতি’ হয়েছে এই দাবিই শ্বেতপত্রে তুলে ধরা হবে৷ মোট ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ শুধু মুখ্যমন্ত্রীই নয়, বিজেপি একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় তুলছে৷ বিধানসভা কেন্দ্রভিত্তিক অভিযোগপত্র ইতিমধ্যেই প্রকাশ করেছে বিজেপি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google