Amit Shah : অমিত শাহের অনুষ্ঠানের উদ্যোক্তার নাম লোগো তৈরি বাবুলের

২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যে আসবেন অমিত শাহ (Amit Shah) । তবে সেই অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক শোরগোল পড়ে গেছে চারিদিকে। ২৫ বৈশাখ অমিত শাহ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যে আসবেন অমিত শাহ (Amit Shah) । তবে সেই অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক শোরগোল পড়ে গেছে চারিদিকে।

২৫ বৈশাখ অমিত শাহ যে অনুষ্ঠানে অংশ নেবেন, তার উদ্যোক্তা ‘খোলা হাওয়া’ নামে সংস্থা। যার মাথায় রয়েছেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। কিন্তু, খোলা হাওয়ার উদ্যোগে এই অনুষ্ঠান নিয়েই কটাক্ষ করতে ছাড়েননি, পদ। পদ্মফুল থেকে ঘাসফুল শিবিরে আসা মন্ত্রী বাবুল সুপ্রিয়।

অধুনা তৃণমূল বিধায়ক ও মন্ত্রী বাবুল সুপ্রিয়র দাবি, ‘খোলা হাওয়া নাম আমার দেওয়া। লোগো আমার তৈরি। ভাল লাগছে আমার দেওয়া নামে অমিত শাহর প্রোগ্রাম হবে। ‘

৯ মে, বিকেল ৫টায়, সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে যে অনুষ্ঠান হতে চলেছে, তার নাম রাখা হয়েছে – আমাদের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন তনুশ্রী শঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো বিশিষ্ট শিল্পীরা।

উল্লেখ্য, পয়লা বৈশাখের আগের দিন বীরভূমে সভা করেছিলেন অমিত শাহ। ৮ মে মুর্শিদাবাদে অমিত শাহর কর্মসূচি রয়েছে। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ সকালে তাঁর জোড়াসাঁকো যাওয়ার কথা। বিকেলে তিনি সায়েন্স সিটি অডিটোরিয়ামের অনুষ্ঠানে অংশ নেবেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google