Jadavpur University: বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী কাজের অভিযোগ, NIA তদন্ত চেয়ে আদালতে শুভেন্দু

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদজনক যাদবপুর বিশ্ববিদ্যালয় (jadavpur university) এমনই দাবি করছেন বিজেপি নেতারা। যাদবপুরে ছাত্র মৃত্যুর পর ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ...

By Rana Das

Published:

Follow Us

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদজনক যাদবপুর বিশ্ববিদ্যালয় (jadavpur university) এমনই দাবি করছেন বিজেপি নেতারা। যাদবপুরে ছাত্র মৃত্যুর পর ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর জেরে নতুন বিতর্ক।দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদজনক সংগঠনের সঙ্গে যোগ আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু সংগঠনের। এমনই দাবি করে NIA তদন্তের দাবি করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “এই ক্যাম্পাসের সঙ্গে এমন কিছু সংগঠনের যোগাযোগ আছে যারা বিভিন্ন সময়ে ভারতীয় সংবিধান, ভারতীয় সংস্কৃতি, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, বিভিন্ন জায়গায় অতি বাম আন্দোলন, এগুলো বারংবার জনসমক্ষে এসেছে”।তিনি রাজ্যের প্রশাসনকে নিশানা করে বলেন, “আমরা মনে করি এই মুহূর্তে পুলিশ কিংবা সিবিআই দিয়ে পশ্চিমবঙ্গে কোনও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। এর সঙ্গে এই ক্যাম্পাসের বাইরে আর কার যোগাযোগ আছে। কোন কোন সংগঠনের মদত আছে। যাদবপুরের গণ্ডির বাইরে গিয়ে তারা কোন সংগঠনের হয়ে কথা বলছে। সেটাও তদন্ত সাপেক্ষ”।

   

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, NIA তদন্তের দাবি জানিয়েছেন। এরপরেই শমীক ভট্টাচার্য দেশের নিরাপত্তার প্রশ্ন তুলে যাদবপুরের বেশ কিছু সংগঠনের দিকে নিশানা করেছে। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.