বিজেপির সভা বানচালের অভিযোগ, বেহালায় রাস্তায় শুভেন্দু

রবিবার কলকাতার বেহালায় বিজেপির একটি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারণ করে। এই ঘটনার পর বিজেপির অভিযোগ, এই অনুষ্ঠান যাতে ঠিকভাবে না হয় সেই কারণেই পরিকল্পিতভাবে ভাঙচুর চালিয়ে ...

By Suparna Parui

Published:

Follow Us
suvendu-adhikari-abhishek-banerjee

রবিবার কলকাতার বেহালায় বিজেপির একটি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারণ করে। এই ঘটনার পর বিজেপির অভিযোগ, এই অনুষ্ঠান যাতে ঠিকভাবে না হয় সেই কারণেই পরিকল্পিতভাবে ভাঙচুর চালিয়ে দলীয় কর্মীদের কাজে বাধা দেওয়া হয়েছে। এরপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়  শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

তবে এখানেই শেষ নয়, এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বেহালায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি। যার প্রধান নেতৃত্ব দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপির একাধিক নেতা-কর্মী ও সমর্থকরা এই মিছিলে অংশ নেন। হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে তাঁরা বেহালার বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন।

   

প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, বিজেপি শান্তিপূর্ণভাবে সভা করতে গেলেই তাতে বাধা দেওয়া হচ্ছে।বেহালার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। 

 

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google