দিদির নেতৃত্বে বিজেপির পরাজয় নিশ্চিত, কলকাতার মঞ্চ থেকে বার্তা অখিলেশের

সামনেই বিধানসভা নির্বাচন। যার জেরে রাজ‌্য রাজনীতিতে ভোটের উত্তাপ বাড়ছে। এর মধ‌্যেই চলছে SIR আবহ। কিন্তু ভোটের আবহে কলকাতায় পা রেখেই রাজনৈতিক বার্তায় সরব হলেন…

Akhilesh Yadav Highlights BJP’s Hypocrisy on Ganga Cleanliness Amid Indore’s Water Deaths

সামনেই বিধানসভা নির্বাচন। যার জেরে রাজ‌্য রাজনীতিতে ভোটের উত্তাপ বাড়ছে। এর মধ‌্যেই চলছে SIR আবহ। কিন্তু ভোটের আবহে কলকাতায় পা রেখেই রাজনৈতিক বার্তায় সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

শহরে পৌঁছেই তিনি আইপ্যাক কাণ্ড নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতি নিজের আস্থা প্রকাশ করেন। অখিলেশের স্পষ্ট বক্তব্য, “দিদি ইডিকে হারিয়েছেন, এবার ফের বিজেপিকেও হারাবেন।” তাঁর এই মন্তব্য ঘিরে বাংলার রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

   

জানা গিয়েছে, সোমবার পারিবারিক কারণে সস্ত্রীক কলকাতায় এসেছেন অখিলেশ যাদব। নিজের ব‌্যক্তিগত কারণে কলকাতায় এসে রাজনৈতিক বিষয় নিয়ে বিস্ফোরক বার্তা দিয়েছেন। তাঁর দাবি, বিরোধী দলগুলিকে কোণঠাসা করতে বিজেপি কেন্দ্রীয় সংস্থা এবং নানা কৌশল ব্যবহার করছে, কিন্তু সেই প্রচেষ্টা বাংলায় সফল হয়নি।

এক সাক্ষাৎকারে অখিলেশ যাদব বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে ইডির সঙ্গে মোকাবিলা করেছে, তা গোটা দেশের বিরোধী রাজনীতির কাছে একটি উদাহরণ। তাঁর মতে, মুখ‌্যমন্ত্রী যেভাবে ইডিকে হারিয়েছে। এবার তিনি বিজেপিকেও হারাবেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে ইঙ্গিত করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।এই বিষয় নিয়ে তাঁর কাজে জানতে চাওয়া হলে তিনি তিনি সংক্ষিপ্ত উত্তর দেন, “সাক্ষাৎ হবে।”