কলকাতা বিমানবন্দরে অভিষেককে ঘিরে ‘চোর’ স্লোগান, সোজা ভবানীভবনের পথে তিনি

Abhishek Banerjee Under KMC Scanner, Action Likely Soon
Abhishek Banerjee Under KMC Scanner, Action Likely Soon

দিল্লি থেকে কলকাতায় ফিরতেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজ্যে। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান দিতে দেখা যায় একদল বিক্ষোভকারীকে। বিমানবন্দরের বাইরে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও নিরাপত্তার বলয়ে দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করেন অভিষেক।

এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ। আদালতের নির্দেশ অনুযায়ী, (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। সেই কারণেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছনোর পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় বিমানবন্দর থেকে কি তিনি সরাসরি ভবানী ভবনের উদ্দেশেই রওনা দেবেন? সূত্রের খবর, আদালতের নির্দেশকে গুরুত্ব দিয়েই নিজের কর্মসূচি সাজিয়েছেন অভিষেক। ফলে বিমানবন্দর থেকে তাঁর গন্তব্য কী হবে, তা নিয়ে সকাল থেকেই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। বিমানবন্দরে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখেন। তবে অভিষেক বা তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।

   

কলকাতা বিমানবন্দরে তাঁর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়া। কারণ আদালতের নির্দেশ এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে এদিনের ঘটনাপ্রবাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। বিমানবন্দরের বাইরে বিক্ষোভকারীদের স্লোগান ঘিরে কিছুটা শোরগোল তৈরি হলেও কোনও বড় অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।