রাজ্যজুড়ে তৃণমূলের জনসংযোগ অভিযান তুঙ্গে, বাড়ল অভিষেকের প্রচার সূচি

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচি আরও বিস্তৃত হয়েছে৷ মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
South 24 Parganas: The Starting Point for Election Campaign, Abhishek Explains

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচি আরও বিস্তৃত হয়েছে৷ মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

প্রাথমিক সূচিতে সামান্য পরিবর্তন এনে একাধিক নতুন এলাকা যুক্ত করা হয়েছে৷ এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সফর একদিন বাড়ানো হয়েছে৷ ২৭ মার্চ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তাঁর পূর্ব নির্ধারিত সভা অপরিবর্তিত থাকবে৷ এরপর ২৮ মার্চ বীরভূমের লাভপুর থেকে প্রচার শুরু করে মুর্শিদাবাদের ভগবানগোলায় জনসভা করবেন তিনি৷

   

২৯ মার্চ রবিবার মুর্শিদাবাদের নওদায় সভার পর তিনি দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে যাবেন৷ এই অঞ্চলে দলীয় উপস্থিতি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ ৩০ মার্চ পুরুলিয়ার বাঘমুন্ডিতে সভা করার পর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

এরপর তিনি বাগডোগরা হয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও তপনে একাধিক জনসভা করবেন৷ পাশাপাশি উত্তর দিনাজপুরের করণদীঘিতেও তাঁর কর্মসূচি রয়েছে৷ সফর শেষে তিনি শিলিগুড়িতে রাত্রিযাপন করবেন৷ ১ এপ্রিল প্রচারের শেষ দিনে কোচবিহারের শীতলকুচি, জলপাইগুড়ির রাজগঞ্জ এবং কোচবিহারের ফালাকাটায় তিনটি জনসভা করবেন তিনি৷ হাসিমারা থেকে কলকাতায় ফিরে এই পর্যায়ের প্রচার শেষ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google