Covid Precautions: করোনার বাড়বাড়ন্ত থেকে মুক্তির 2 কার্যকর উপায়!

Covid Precautions: ভারতে ফিরেছে করোনা ভাইরাস। Omicron সিরিজের নতুন রূপ, JN.1, ভ্যারিয়েন্টই বাড়াচ্ছে সমস্যা। জানা গিয়েছে, শুক্রবার ভারতে করোনার 640 টি নতুন কেস ধরা পড়েছে। সবমিলিয়ে দেশ জুড়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Covid Precautions

Covid Precautions: ভারতে ফিরেছে করোনা ভাইরাস। Omicron সিরিজের নতুন রূপ, JN.1, ভ্যারিয়েন্টই বাড়াচ্ছে সমস্যা। জানা গিয়েছে, শুক্রবার ভারতে করোনার 640 টি নতুন কেস ধরা পড়েছে। সবমিলিয়ে দেশ জুড়ে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 2,997 হয়েছে। ইতিমিধ্যেই JN.1-র ভয়াবহ রূপের আশঙ্কা করে উদ্বেগ প্রকাশ করেছে WHO অর্থাৎ World Health Organisation। এমতাবস্থায় করোনার হাত থেকে রেহাই পেতে জেনে নিন নিজেকে সুস্থ রাখার সেরা 2 উপায়।

এই করোনা ভ্যারিয়েন্টের উপসর্গ ও লক্ষণ

জানা গিয়েছে, করোনার JN.1 ভ্যারিয়েন্টের লক্ষণগুলি অনেকটা ফ্লুর মতোন। যার কারণে বোঝাও কঠিন যে আদৌ রোগীর করোনা হয়েছে কিনা। এর জন্য সতর্কতা অবলম্বনের পাশাপাশি যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত। তা নিম্নরূপ:

   
  • পেট সম্পর্কিত উপসর্গ যেমন হঠাৎ যন্ত্রনা শুরু হওয়া, পেটে ব্যথা হয়ে যাওয়া। পেট খারাপ করা।
  • কোনো কারণ ছাড়াই গলা খুশখুশ করা, গলা ব্যথা হওয়া, সর্দি হয়ে যাওয়া।
  • অজান্তেই চোখ দিয়ে জল বেরিয়ে আসা, চোখে ব্যথা অনুভব হওয়া।
  • হঠাৎই জ্বর জ্বর ভাব, কিংবা ডায়রিয়া হয়ে যাওয়া।
  • হজমের গণ্ডগোল না হলেও বমি ভাব, ঘন ঘন বমি হওয়া।

সুস্থ থাকার কার্যকর উপায়

করোনা মুক্ত থাকতে উপরিউক্ত অসুস্থতাগুলোকে একেবারেই হালকাভাবে নেবেন না। তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। টেস্ট করান। চিকিৎসা শুরু করুন। এছাড়াও এই সমস্ত বিষয় খেয়াল রাখার সঙ্গে সঙ্গেই যেভাবে সতর্কতা অবলম্বন করবেন তা নিম্নরূপ:

সর্দি এবং কাশিতে ভুগছেন এমন ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। এটি করোনার বিস্তার রোধ করার একটি কার্যকর উপায়।

করোনার পুরানো নিয়ম মেনে বাইরে বেরোলেই ট্রিপল লেয়ার মাস্ক পরুন। ঘন ঘন হাত ধুতে থাকুন। কাশি ও হাঁচির সময় মুখ ঢেকে রাখুন। যাতে অন্য কারও না সংক্রমিত হন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google