আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রতারক বলে কটাক্ষ কেরল ক্রীড়া মন্ত্রীর

টাকা নিয়েছে কোটি কোটি কিন্তু দলকে পাঠালো না খেলতে। প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা। লিওনেল মেসি (Lionel Messi) ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন কেরলের ক্রীড়া মন্ত্রী ভি. ...

By Sandipa Nandy

Published:

Updated:

Follow Us
lionel-messi-and-inter-miami-new-stadium-mls-tradition-break

টাকা নিয়েছে কোটি কোটি কিন্তু দলকে পাঠালো না খেলতে। প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা। লিওনেল মেসি (Lionel Messi) ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন কেরলের ক্রীড়া মন্ত্রী ভি. আব্দুরহিমান। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে একপ্রকার প্রতারক বলে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার মন্ত্রী ভি. আব্দুরহিমান ক্ষোভে ফেটে পড়েন। আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘টাকা নিয়ে না আসাটা প্রতারণা। এই বিশ্বাসঘাতকতা আশা করিনি!’ আর্জেন্টিনার এই ব্যবহারে যথেষ্ট হতাশ তিনি। গত নভেম্বরে বড় মুখ করে ঘোষণা করেছিলেন মেসি ও তার দল আর্জেন্টিনার করলে সফরের কথা। এবছর মার্চ মাসে মেসিদের করলে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই মতো বেশ কয়েক স্পসনসরও জোগাড় করেছিলেন। পাঠিয়েছিলেন প্রায় ২৫০ কোটি টাকা। কিন্তু হঠাৎ সফর বাতিল করে দেয় মেসির দল।

   

সফর বাতিল করলেও নূন্যতম কোনো কারণ দর্শায়নি তারা। এরপর মন্ত্রী আব্দুরহিমান খোঁজ নিয়ে জানতে পারেন এরকম আরও কয়েকটি দলের সঙ্গে করেছে আর্জেন্টিনা। মন্ত্রীর বক্তব্যে, ‘খোঁজ নিয়ে জানলাম, এমন আরও পাঁচটি দেশের সঙ্গে একই কাজ করেছে। টাকা নিয়েছে, ম্যাচ খেলতে যায়নি। এখন মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে হবে!’

মেসি এবং তাঁর দলের এই সফর বাতিলের সঙ্গে সঙ্গে নিরাশ হয়েছেন কেরলের হাজার হাজার ফুটবলপ্রেমী। সেখানকার তরুণ ফুটবলাররা আর্জেন্টিনা দলের সঙ্গে খেলার আশা করেছিলেন। এ প্রসঙ্গে ভি. আব্দুরহিমান বলেন, ‘কেরলের ফুটবলপ্রেমীরা মর্মাহত। কার কাছে গিয়ে হতাশার কথা বলব জানি না!’ গোটা ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনার সফর সে রাজ্যের ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়াতো। কিন্তু তা আর হলো কই!

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google