KMC Election : ‘দিল্লি বিজেপির চাকরিটা এখনও ছাড়েননি’, ধনকড়কে নিশানা কল্যাণের

নিউজ ডেস্ক, কলকাতা : আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতার পুরভোট (KMC Election)। আর এই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় রাজ্যপালকে (Governor Jagdeep Dhankar) নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Jagdeep Dhankar Kalyan Banerjee

নিউজ ডেস্ক, কলকাতা : আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতার পুরভোট (KMC Election)। আর এই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় রাজ্যপালকে (Governor Jagdeep Dhankar) নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূল (TMC) সাংসদ বলেন, ‘কলকাতা পুরভোটের (Kolkata Municipal Corporation Election) জন্য আপনি কেন কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইছেন? এবার আপনার ক্ষমতার সীমারেখাটা বোঝা দরকার। অপ্রীতিকর পরিস্থিতি তৈরির জন্য প্ররোচনা দেওয়াই আপনার আসল উদ্দেশ্য। আপনি এখনও দিল্লি বিজেপির চাকরিটা ছাড়েননি।’  

ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় বাহিনীতে রাজ্য নির্বাচন কমিশনের দৃঢ় বিরোধিতা সুষ্ঠু ভোটের জন্য শুভ নয়।’ 

   

যদিও কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে রাজভবনের উল্টো সুর রাজ্য নির্বাচন কমিশনের। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন রাজভবনকে জানায়, কলকাতা পুরভোটে আপাতত কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই। রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। কমিশন পুলিশ মোতায়েনের ফর্মুলায় আশ্বস্ত। সেক্ষেত্রে কলকাতা ও রাজ্য পুলিশ দিয়ে পুরভোট করাতে সমস্যা নেই। ২৩ হাজার পুলিশ দিয়ে কলকাতায় পুরভোট হবে। ২৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি হবে বলে কমিশন জানিয়ে দেয়। প্রতি বুথে ২ জন করে সশস্ত্র পুলিশ থাকবে। আর এরপরই রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইট করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দেন। 

https://twitter.com/jdhankhar1/status/1468222368451543049?s=20

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google